এক জীবনে নাই বা পেলাম

কষ্ট (জুন ২০১১)

Kiron
  • ১৬
  • ৩২৫
একটি জীবন যেমন তেমন করে দেব পার,
নাই বা পেলাম সুখের পরশ, কণা কিছু তার।

নাই বা নিলাম খ্যাতির স্বাদন, নাই বা সান্ত্বনা,
বৈরী বিধি তাই মনে হয় ফিরে আসে বিড়ম্বনা।

একটি জীবন হাজরি বেদন, সহস্র বঞ্চনা,
নিত্য আরো সইছি কত বিরহ, দহন, যাতনা।

নাই বা পেলাম ভালোবাসা, নাই বা হলাম কারো,
একটি জীবন সইবে যতই কষ্ট দিতে পারো।

নাই বা পেলাম ন্যয় বিচার, নাই বা সন্মান,
চেষ্টা তবু করে যাব, যদি পাই সীমার সন্ধান।

নাই বা পেলাম সোনার হরিণ, প্রভূত বৈভব,
যেদিকে তাকাই, ফিরে ফিরে পাই ব্যর্থ মনোরথ।

বড়ই বিষম পথটি চলার তবু যেতে হয়,
অভিনব সব প্রতারণা আর কত অভিনয়।

পাষাণ হৃদয়, মানুষ দানব, কত যে বিস্ময়,
একটি জীবন জালাও পোড়াও যত ইচ্ছে হয়।

থাকবে কি বসে তোমার আমার অমূল্য সময়?
একটি জীবন আসলে মরণ ফুরাবে নিশ্চয়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এম এম এস শাহরিয়ার হুম .....................................
রওশন জাহান একটি জীবন জালাও পোড়াও যত ইচ্ছে হয়। খুব সুন্দর .
Shahnaj Akter N/A থাকবে কি বসে তোমার আমার অমূল্য সময়? একটি জীবন আসলে মরণ ফুরাবে নিশ্চয়। ----------Excellent .
F.I. JEWEL N/A সুন্দর কবিতা।
আনিসুর রহমান মানিক নাই বা পেলাম ভালোবাসা, নাই বা হলাম কারো, একটি জীবন সইবে যতই কষ্ট দিতে পারো। --অনেক অনেক ভালো লাগলো /
খোরশেদুল আলম মানুষের জীবণ বিচিত্র আর পাওয়া নাপাওয়ার কষ্ট উল্লেখ করেছেন কবিতায়- খুব ভালো।
Md. Akhteruzzaman N/A এ সংখ্যায় প্রকাশিত আপনার লেখা আরও একাধিক কবিতা পড়লাম- ভালো লিখেন| ভালো করবেন এই কামনা রইলো|
সৌরভ শুভ (কৌশিক ) এক জীবনে নাই বা পেলাম,ভালবাসা তবু দিয়ে গেলাম /
শিশির সিক্ত পল্লব পাষাণ হৃদয়, মানুষ দানব, কত যে বিস্ময়, একটি জীবন জালাও পোড়াও যত ইচ্ছে হয়.....জটিল কথা....অনেক অনেক সুন্দর ভাইয়া....চালিয়ে যান.....অসাধারণেই পেলেন....
মিজানুর রহমান রানা একটি জীবন হাজরি বেদন, সহস্র বঞ্চনা, নিত্য আরো সইছি কত বিরহ, দহন, যাতনা।------ওহ্, অপূর্ব। ভোট দিলাম। ধন্যবাদ।

০৬ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী