প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
আত্মতুষ্টি
কষ্ট (জুন ২০১১)
Kiron
১৩
১
৮৪
মনে কি পড়ে এখন তোমার হারানো দিনের কথা,
জীবন তোমার এখন শুধুই স্বপ্ন সুখে গাঁথা।
আমার জীবন তেমনি আছে দুঃখের শিকলে বাঁধা,
শত যাতনায় এখন আমি পাইনা তো আর ব্যথা।
চোখেতে জল আসেনা আমার আর কারো অবহেলায়,
ব্যথার কি সাধ্য কষ্ট দেবে বুক ভরা বেদনায়।
এতই আঘাত দিয়েছ তুমি আমার ছোট্ট মনে,
নতুন আঘাত পায়না খুঁজে বিঁধবে সে কোনখানে।
হৃদয় জ্বালিয়ে করেছ অঙ্গার উঠতে পারনি বুঝে
হিরের টুকরো লুকিয়ে আছে সেই কয়লার মাঝে।
যে আগুনে পুড়েছ হৃদয় সে আগুনে আজ
পুড়ব নিয়ত ঘৃণা বিদ্বেষ, কলুষিত এ সমাজ।
ভেবেছিলে আমি পথ হারাব ফিরব যখন সাঁঝে
খুঁজে দেখ তুমি পাবে আমাকে শত মানুষের মাঝে।
কাব্য আমার ঘুরবে ফিরে মানুষের মুখে মুখে,
গানের কথা দেবে প্রেরণা তাদের সুখে দুঃখে।
১
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
১৩
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
তৌহিদ উল্লাহ শাকিল N/A
হৃদয় জ্বালিয়ে করেছ অঙ্গার উঠতে পারনি বুঝে হিরের টুকরো লুকিয়ে আছে সেই কয়লার মাঝে। // সত্যি কি তাই . ভালো হয়েছে . শুভকামনা রইলো .
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৬ জুন, ২০১১
খন্দকার নাহিদ হোসেন
আর একটু ভালো লেখা চাই।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ জুন, ২০১১
Md. Akhteruzzaman N/A
ভালো লিখেছেন| আরও সুন্দর লিখবেন এই কামনা রইলো|
ভালো লেগেছে
ভালো লাগেনি
২১ জুন, ২০১১
শিশির সিক্ত পল্লব
কাব্য আমার ঘুরবে ফিরে মানুষের মুখে মুখে, গানের কথা দেবে প্রেরণা তাদের সুখে দুঃখে.......অনেক ভাল লাগলো কবিতাটি......
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ জুন, ২০১১
কার্তিক
অনেক ভালো লিখেছেন। সুন্দর কবিতা লিখেছেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ জুন, ২০১১
Shadhin mahmud
মোটামুটি হয়েছে ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৬ জুন, ২০১১
আবু ফয়সাল আহমেদ
অনেক স্বপ্ন আশার আনাগোনা এই কবিতায়, ছন্দের ব্যাপারে একটু লক্ষ্য রাখুন.
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৪ জুন, ২০১১
junaidal
সুন্দর হয়েছে্।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ জুন, ২০১১
Sheheli Ahmed
এমন অাত্মতুিষ্ট অােছ বেলই দু:খ েভালা যায়। ভােলা হেয়েছ, অােরা িলখুন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ জুন, ২০১১
খোরশেদুল আলম
ব্যথার কি সাধ্য কষ্ট দেবে বুক ভরা বেদনায়।// লাইটি অতুলনিয় কবিতাটি সুন্দর, ভালো হয়েছে।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১০ জুন, ২০১১
আরো মন্তব্য দেখুন (
১৩
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
০৬ ফেব্রুয়ারী - ২০১১
গল্প/কবিতা: ১৪ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী