প্রিয়তমা তোমার সংজ্ঞা কি? অথবা তোমার ঠিকানা? জানি না; হয়তো তুমি যেমন ভাবছো অথবা আমাকে ভাবাচ্ছ!
অপেক্ষার আর্তনাদ বুঝতে পারো প্রিয়তমা? বলতে পারো ভালবাসি কবে এবং কখন?
সবকিছু আছে; কোথায় কি যেন নেই প্রিয়তমা! ছোট ছোট ভূলগুলো নেই, অপরাধবোধ নেই, তোমার জন্য ভালবাসা আছে কি প্রিয়তমা?
এখনও কবিতার জন্য তুমি, অথবা তোমার জন্য কবিতা!
প্রিয়তম তার সকল আর্তনাদে তোমাকে ঘিরেছে... নীল দেয়ালের ক্যানভাসে তুমি, ঝুম বৃষ্টির রাতগুলোতেও তুমি, সমস্ত জীবনের প্রতিটি মুহুর্ত সর্বত্রই তুমি আমারতো প্রিয়তমা?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।