বাবা মা চাচা চাচি এবং দাদু দাদী, থাকতেন এক সংসারেতে কি চমৎকারটাই না থাকি। পনেরোজন ভাই বোন থাকতাম যে ঘোল ঘরে, আনন্দের হিল্লোল যে বইতো প্রাণের পরে। হাসি ঠাট্রা গল্প গুজব চলতো নিরন্তর, সবাই ছিলো আপন আমার কেউ ছিলোনা পর। সাড়া বছর লেগে থাকতো নানা অতিথিদের আসা, আমাদের মুখে থাকতো শুধু আপ্যায়নের ভাষা। ছাতা লুকানো জুতো লাকানো দিন যে আছে কতো, অতিথিরা আসেননা আর এলেও বিদায় দ্রুত। এ কালের পরিবার পারেনিতো জয় করতে মন, আগের দিনের যৌথ জিবন কথা ভাবি সাড়াক্ষণ।মাদের মুখে থাকতো শুধু আপ্যায়নের ভাষা। ছাতা লুকানো জুতো লাকানো দিন যে আছে কতো, অতিথিরা আসেননা আর এলেও বিদায় দ্রুত। এ কালের পরিবার পারেনিতো জয় করতে মন, আগের দিনের যৌথ জিবন কথা ভাবি সাড়াক্ষণ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু
আগের দিনের বড় পরিবারের পারিবারিক আনন্দের কথা স্মরণ করা হয়েছে। সেই সাথে বর্তমান যুগের ছোট পরিবারে যে সেরূপ আনন্দ নেই তা ভেবে কষ্ট অনুভব করা হয়েছে। অনেক ভাল লেখা। শ্রদ্ধা জানবেন। শুভেচ্ছা। ভাল থাকবেন।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।