তোমায় দেখে কী এক নেশায় ছেড়ে ছিলাম নিজের স্বজন, তোমার মুখের মায়ার পড়ে ভুলে ছিলাম আত্মীয়তার বন্ধন! সারাটি দিন দেখতাম শুধু তোমার মুখে জমেছে আজ কত মায়া , ভালোবাসার মগ্ন নেশায় দেখিনি তাই প্রিয়মুখে আর কারও ছায়া। ভালোবাসার নিয়মরীতি কে -ই বা পারে এই দুনিয়ায় বুঝতে? প্রেমে অন্ধ মানুষ গুলো যায় নাতো কখনও সন্দেহ খুজতে। তোমাকে তাই ভালোবেসে দেখেছিলাম কত যে স্বপ্ন রঙিন, আজকে ভাবি তোমার লোভে নিলদংশনে জীবন আমার সঙ্গিন! রাতের হিসেব করিনি তো -ছুটে গেছি হন্যে হয়ে তোমার পাছে, প্রেমের মোহে জেনেছিলাম জীবন আমার বাধা আছে তোমার কাছে । যখনই তাই ডাকতে তুমি ছুটে যেতাম একেবারে দিশেহারা হয়ে, একটু খানি শঙ্কিত হইনি-একটু থমকে দাড়াইনি লোকলজ্জার ভয়ে। তোমার জন্য ভুলেছিলাম এই জীবনের মান-অপমান চিরতরে তাইতো শুধু ছুটে যেতাম তোমার কাছে একটু স্নেহের তরে। আর সেই তুমি শেলের আঘাত হানলে এখন সরাসরি আমার বুকে, ন্তুন মুখের একটি ছায়া তোমায় বুঝি আজ রেখেছে খুব সুখে? তোমার জন্য জীবনটাকে প্রেমমন্দিরে রেখেছিলাম উৎসর্গভরা, লোভআগুনে পুড়তে-পুড়তে তবুও রয়ে গেলে একেবারে আধরে!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।