এখনও হয়নি বলা, একই পথে কভু চলা,
মৃদু হেসে চাইতো সে, তবুও করেছি তারে অবহেলা,
হেসোনা বলছি শোন, আজ আমি সেই কথা,
দিন অনেক কেটে গেল, মনে লাগে আজও ব্যাথা।
প্রেম নাত সে সময়, ভাল লাগা ছিল,
দিনে দিনে সে আমার ঘুম কেড়ে নিল।
পড়াতে বসে তার মুখ হত দেখা,
ভাবনাতে তার সাথে, সেকি সব কথা।
মুচকি হাসত সে, নয় কভু সদা,
ওকে ছাড়া জীবন আজ মরুভূমি ধাধা।
বলাতো হয়নি ওকে, লাগে কি যে ভাল,
একদিন শুনি ওর বিয়ে ঠিক হল।
হায় হায় কি হল, এখন কি করি?
মন চায়, বলে ফেলি, মন আমার ওরই!
এতটুকু হেলা করা, এতটুকু ভুল,
গুনে গুনে দেই সেই ভুলের মাশুল।
আজও ভাবি, ওর কাছে হত যদি বলা,
এ জীবনে হত নাত, একা পথ চলা।
সংশয় ছিল নাত, ছিল অলসতা,
প্রকাশিত হল আজ, অব্যক্ত কথা।