কোন এক ক্ষণে মুঠিবদ্ধ জেগে উঠায় কান্না এসেছিল দাঁড়ি গোঁফের এই জংলীটা কে ! প্রতি সকালে আবর্জনা গায়ে মেখে আমার সাথে উঠতো জংলীটা গভীর রাতে অসুস্থ হয়ে গেলে ডাক্তারের দরজা ভেঙ্গে ফেলতো বুঝতে শেখা থেকে জানলাম এ কোন জংলী নয়, গম্ভীর একটি চেহারা আস্তে আস্তে বেড়ে উঠা লোমকূপে উপলব্ধি হলো এ এক মহান মানুষ ।
বাবা শব্দটা যেন হয়ে গেলো একটি ম্যাজিক শব্দটায় আনমনেই আস্থার একটি স্বার্থহীন সাহসী ছায়া ঘিরে ধরে হৃদয়কে বাবা শব্দটা নয় শুধু দু'টি শব্দ, এ যেন লুকিয়ে থাকা ত্যাগের অজস্র রূপ !
তখনো চোখ ফোটে নি আমার ঠিকমত তুলে নিয়েছিলেন তুলতুলে শরীরটাকে বাবা দু'হাতে এখনো যেন অমলিন পাকাপোক্ত পিঠে সেই দু'হাতের অদৃশ্য আগলে রাখা ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।