মনকে যখন আকাশ ভাবি, চিন্তারা হয় মেঘ, বৃষ্টি যেনো চোখের জলে, ঝরনা ধারার বেগ। হৃদয় ক্ষেতে ভাবনারা সব, স্বপ্ন হয়ে ফলে, সুখ স্মৃতিরা আনমনেতে, হাওয়ায় ভেসে চলে। হারিয়ে ফেলা সেই চেনামুখ, আজ কে কোথায়, হয়না ফেরা, অনুভুতির কষ্টকাটা, কি যে অসহায়। কষ্ট ফুলের পাপড়ীরা সব হাওয়ায় উড়ে ভেসে, এলিয়ে পরে ঘাসের ডগায়, মৃদু ম্লান হেসে। সময় নদীর স্রোতের ধারা- নিজের মত বয়, ভাবি বসে নির্জনে আজ, কেনো এমন হয়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।