কলমের কথা বলি

উপলব্ধি (এপ্রিল ২০১৬)

সানজিম মাহমুদ
  • ২৭৭
কলমেরা মুছে দিয়েছে সভ্যতার মূর্খতা,
কলমেরা লিখেছিল প্রেমিকের শঙ্কতা।
কলমেরাই পাঠিয়ে ছিল আদিমতম চিঠি,
কলমের কালিতেই চিঠিদের ইতি।
কলমেরা সচেতন মিছিলের দলে,
বিদ্রোহী সুর দিয়ে কবিতায় চলে।
কলমের জোরে দেখো আমজনতা কবি,
এই কলমের জোরেই আজ বিশ্বকবি রবি।
কলমেরা হয়ে আছে কত কবিদের শখ্য,
কত কবি বুনেছিল কলম দিয়ে দুঃখ।
কলমের কালি আড়ালে শুষে নেয় অভিশাপ,
অপ্রকাশিত কোনো কবিতায় কতশত অনুতাপ।
এই কলমের টানে আজ বা ফিরে আসে কয়জন,
লিখতে গেলে শেষ হবে না সরু কলমের বিসর্জন।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাঃ ফখরুল আলম N/A ভাল লিখেছেন। ভোট রইল। আমা্র কবিতা পড়ার আমন্ত্রণ রইল।
রেজওয়ানা আলী তনিমা বেশ লাগলো। অনেক শুভেচ্ছা ।
হরেকৃষ্ণ0 দে ভালো লাগলো।শুভেচ্ছা রইলো।
ফেরদৌস আলম কলমের ইতিবৃত্ত যে আমার হৃদয় ছুয়ে গেলো ! মিষ্টি খাওয়ান ভাই !
কেতকী কলমের জয় হোক। ভোট দিলাম ।
রুহুল আমীন রাজু N/A সুন্দর ভাবনার কবিতা.......ভালো লাগলো.
গোবিন্দ বীন কলমের জোরে দেখো আমজনতা কবি, এই কলমের জোরেই আজ বিশ্বকবি রবি। কলমেরা হয়ে আছে কত কবিদের শখ্য, কত কবি বুনেছিল কলম দিয়ে দুঃখ।ভাল লাগল,ভোট রেখে গেলাম।আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল।

২৭ মার্চ - ২০১৬ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬