প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
কলমের কথা বলি
উপলব্ধি (এপ্রিল ২০১৬)
সানজিম মাহমুদ
৮
৫
৬
কলমেরা মুছে দিয়েছে সভ্যতার মূর্খতা,
কলমেরা লিখেছিল প্রেমিকের শঙ্কতা।
কলমেরাই পাঠিয়ে ছিল আদিমতম চিঠি,
কলমের কালিতেই চিঠিদের ইতি।
কলমেরা সচেতন মিছিলের দলে,
বিদ্রোহী সুর দিয়ে কবিতায় চলে।
কলমের জোরে দেখো আমজনতা কবি,
এই কলমের জোরেই আজ বিশ্বকবি রবি।
কলমেরা হয়ে আছে কত কবিদের শখ্য,
কত কবি বুনেছিল কলম দিয়ে দুঃখ।
কলমের কালি আড়ালে শুষে নেয় অভিশাপ,
অপ্রকাশিত কোনো কবিতায় কতশত অনুতাপ।
এই কলমের টানে আজ বা ফিরে আসে কয়জন,
লিখতে গেলে শেষ হবে না সরু কলমের বিসর্জন।
৫
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাঃ ফখরুল আলম N/A
ভাল লিখেছেন। ভোট রইল। আমা্র কবিতা পড়ার আমন্ত্রণ রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ এপ্রিল, ২০১৬
রেজওয়ানা আলী তনিমা
বেশ লাগলো। অনেক শুভেচ্ছা ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৬ এপ্রিল, ২০১৬
হরেকৃষ্ণ0 দে
ভালো লাগলো।শুভেচ্ছা রইলো।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৬ এপ্রিল, ২০১৬
এই মেঘ এই রোদ্দুর
দারুন
ভালো লেগেছে
ভালো লাগেনি
১২ এপ্রিল, ২০১৬
ফেরদৌস আলম
কলমের ইতিবৃত্ত যে আমার হৃদয় ছুয়ে গেলো ! মিষ্টি খাওয়ান ভাই !
ভালো লেগেছে
ভালো লাগেনি
১ দিন আগে
কেতকী
কলমের জয় হোক। ভোট দিলাম ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ দিন আগে
রুহুল আমীন রাজু N/A
সুন্দর ভাবনার কবিতা.......ভালো লাগলো.
ভালো লেগেছে
ভালো লাগেনি
৪ দিন আগে
গোবিন্দ বীন
কলমের জোরে দেখো আমজনতা কবি, এই কলমের জোরেই আজ বিশ্বকবি রবি। কলমেরা হয়ে আছে কত কবিদের শখ্য, কত কবি বুনেছিল কলম দিয়ে দুঃখ।ভাল লাগল,ভোট রেখে গেলাম।আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৫ দিন আগে
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
২৭ মার্চ - ২০১৬
গল্প/কবিতা: ২ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয়
"তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ এপ্রিল,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী