পথিক

ভালবাসা (ফেব্রুয়ারী ২০১১)

Saikat Chakraborty
  • ২৩
  • 0
  • ১৮৩
তুমি জ্যৈষ্ঠের খররৌদ্র হতে পারো
কিন্তু আমি তৃষ্ণার্ত কাকটি নই যে,
আমি আকাশ পানে চেয়ে হাহুতাশ করব।
তুমি কালবৈশাখীর হাওয়া নও বা
আমি দুর্বল গুল্মটি নই যে,
তোমার উন্মত্ততায় আমি নুইয়ে পড়ব,
তবুও তোমার কোমল স্পর্শ আমার ভালো লাগে ।
তুমি কলের চাবি বা
আমি কলের পুতুল কোনটিই নয় যে
তোমার একটিমাত্র দোলনে আমি সহস্রবার আন্দোলিত হব,
তবুও তোমার প্রতিটি দোলন আমাকে ছুঁয়ে যায় ।
তুমি কৌতুক অভিনেতা নও বা
আমি উন্মুখ হয়ে বসে থাকা কোন শ্রোতা নই যে
তোমার প্রতিটি কথায় আমি হেসে কুটিকুটি হব
তবে তোমার কথা আমার ভালো লাগে ।
আমি চাতক হতে পারি,
নব বৃষ্টির অপেক্ষায় আমি জীবন বিসর্জন দিতে পারি,
মেঘ আমার ভালো লাগতে পারে
আমি অপেক্ষায় থাকতে পারি তার
কিন্তু আমার আমিকে যে আমি ছাড়তে পারি না।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য N/A আজন্ম অপেক্ষায় ও নই ক্লান্ত শুধু ভালো একটি কবিতার জন্য ......
শিশির বিন্দু পথিঁক তমি পথ দেখাও তোমার লেখার মধ্যে
Dubba আমি অপেক্ষায় থাকতে পারি তার জন্য
শেখ সায়েম আমি অপেক্ষায় থাকতে পারি তার ভালো লাগলো
মাহমুদা rahman অারো ভাল লেখা চাই...
তমসা অরণ্য ভাল লাগলো। ভালবাসা মানেই যে.. আমিত্বের বিসর্জন নয়, সেই কথাটির মুক্ত কন্ঠের গর্জন সত্যিই বেশ লাগলো! কবির জন্যে শুভ কামনা।

১৯ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী