পৃথিবী বদলাবে - আমি কাঁদবো - তুমি রয়ে যাবে চিরকাল ...

ফাল্গুন (ফেব্রুয়ারী ২০১৬)

কায়সার মোহাম্মদ ইসলাম
  • ১১
পৃথিবী বদলাবে
আমি কাঁদবো
তুমি রয়ে যাবে চিরকাল আমার ভেতর

স্মৃতির জানালায় উঁকি মারা ব্যথা
আজ আরও স্পষ্ট প্রিয়তমা
মনে হয় আলোরগতিতে আবর্তিত হয় দুঃখ সমস্ত জীবনের ভেতর

অথচ সময় বদলায়
শুধু আমিই পরি সময়ের পেছনে
আটকে থাকা হা-হুতাশের ট্র্যাফিক জ্যামের ভেতর

তুমি এখন তিলোত্তমা
হারিয়ে যাওয়া ক্লাসিক্যাল রাজধানী আমার দৃষ্টিতে
উপেক্ষিত রয়ে যাবে চিরকাল আমার আধুনিক প্রেম সভ্যতার ভেতর

পৃথিবী বদলাবে
আমি কাঁদবো
তুমি রয়ে যাবে চিরকাল আমার ভেতর
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিলন বনিক পৃথিবী বদলাবে আমি কাঁদবো....চমৎকার অনুভূতি...ভালো লাগলো...
ভালো লাগেনি ১৭ ফেব্রুয়ারী, ২০১৬
গাজী সালাহ উদ্দিন খুব ভালো লাগলো ,শুভকামনা ।আমার পাতায় আমন্ত্রন রইলো ।
ভালো লাগেনি ১৫ ফেব্রুয়ারী, ২০১৬
ফয়েজ উল্লাহ রবি দারুণ! শুভেচ্ছা।
ভালো লাগেনি ১৪ ফেব্রুয়ারী, ২০১৬
ধন্যবাদ, আমার কবিতাটা পরখ করে দেখার জন্যে ।
ভালো লাগেনি ১৫ ফেব্রুয়ারী, ২০১৬
মোহাম্মদ সানাউল্লাহ্ চমৎকার কাব্য ভাবনার সুন্দর প্রকাশ ! ভাল লাগল । ভোট রেখে গেলাম ।
ভালো লাগেনি ৮ ফেব্রুয়ারী, ২০১৬
আল মামুন ভাবের অসাধারণ প্রকাশ...। অশেষ শ্রদ্ধা ও শুভেচ্ছা.... সাথে ভোট।
ভালো লাগেনি ৮ ফেব্রুয়ারী, ২০১৬
কায়সার মোহাম্মদ ইসলাম আপনাদের ভালো লাগা দেখে আমারও খুব ভালো লাগছে ... ধন্যবাদ সবাইকে
ভালো লাগেনি ৮ ফেব্রুয়ারী, ২০১৬
F.I. JEWEL N/A # ভাবের বিশালতায় অনেক সুন্দর কবিতা ।।
ভালো লাগেনি ৭ ফেব্রুয়ারী, ২০১৬
জুন দারুণ। ভালোলাগা ও শুভ কামনা....
ভালো লাগেনি ৪ ফেব্রুয়ারী, ২০১৬

০২ জানুয়ারী - ২০১৬ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী