ঋতুরাগ

প্রেম (ফেব্রুয়ারী ২০১৭)

বিবেক রঞ্জন বসু
  • 0
মাথার ওপর সূর্য ঝরায় লোহিত অভিমান,
তোমার প্রখর রূপের ছটায় সেও বুঝি আজ ম্লান।
আগুন-রাঙ্গা আলতা পায়ে দাঁড়ালে আলসেতে,
এসেছিলাম অনেকটা পথ তোমার দেখা পেতে।

চুপ পাখিরা ক্লান্ত পাখায় এঁকেছে রোদ্দুর,
শুকনো ঘাসে সুর তুলে যায় খেয়ালী নুপুর।
ইচ্ছে-নদীর বাতাসে তাই দারুন উচাটন,
সেদিন তোমার নুপুরেতেই হারিয়েছিলাম মন।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ডাকপিয়ন খুব ভাল লাগল পড়ে। আমার পাতায় আমন্ত্রণ রইল...
গোবিন্দ বীন চুপ পাখিরা ক্লান্ত পাখায় এঁকেছে রোদ্দুর, শুকনো ঘাসে সুর তুলে যায় খেয়ালী নুপুর। ইচ্ছে-নদীর বাতাসে তাই দারুন উচাটন, সেদিন তোমার নুপুরেতেই হারিয়েছিলাম মন।ভাল লাগল,ভোট রেখে গেলাম ।পাতায় আমন্ত্রন রইল।
Lutful Bari Panna বাহ
ভালো লাগেনি ২ ফেব্রুয়ারী, ২০১৭

১৫ নভেম্বর - ২০১৫ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬