তুমিতো কখনো বলোনি

আমার আমি (অক্টোবর ২০১৬)

খোকন রেজা
  • ১৭
তুমিতো কখনো আমাকে একটি চিঠিও লেখোনি
কাঁচুলিতে লুকানো কাঙ্খিত প্রেমপত্র আমাকে ছোড়োনি-
যেখানে থাকে তিনটি শব্দ শিহরণ জাগা কাহিনী
'আমি তোমাকে ভালবাসি'।

তুমি যে নিরক্ষর ছিলে সেকথাতো কখনো আমাকে বলোনি
সেকথা জানলে তোমাকে শেখাতে পড়াতে কেটে যেতো আমার দিবসরজনী
তুমিতো কখনো লজ্জানত কম্পিত স্বরেও বলোনি-
'আমি তোমাকে ভালবাসি'।

তুমি যে মূক ও বধির ছিলে সেকথাও কেউ কখনো আমাকে বলেনি
সেকথা জানলে আমি বিশ্বসেরা সার্জন ডেকে ফেরাতাম তোমার কন্ঠধ্বনি
তুমিতো কখনো চোখের ভাষায় ইশারাতেও বলোনি-
'আমি তোমাকে ভালবাসি'।

তুমি যে অন্ধ দৃষ্টিহীনা, সেকথাও কেউ কখনো আমাকে বলেনি
সেকথা জানলে আমি, আমার চোখদুটো দান করে হতাম তোমার চাহুনি
তুমি না বললেও সাহস করে আমিই না হয় বলে দিতাম-
'আমি তোমাকে ভালবাসি'।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Md.Jamal Mia Mia অনেক ভালো হয়েছে..
জয় শর্মা (আকিঞ্চন) সুন্দর প্রতীক্ষাই রয়েছেন। একদিন নিশ্চয় বলবে। "আমি তোমাকে ভালোবাসি।" অনেক শুভকামনা রইল!...
পন্ডিত মাহী ভালো হচ্ছে...
কাজী জাহাঙ্গীর0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Z ভাল লিখেছেন ভাই, শুভ কামনা, ভোট আর আমার পাতায় আমন্ত্রন।

১৯ অক্টোবর - ২০১৫ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬