স্কুল কলেজের গন্ডি পেরিয়ে ভার্সিটি যায় সেই কিশোর ছেলে ইচ্ছামত শিক্ষা বেচে কামাবে সে টাকা আর উড়বে যেন দুই হাত মেলে এমনটাই আশা ছিল সেই শিক্ষিত পশুর অর্থের লোভে পাল্টে ফেলল সে নিজের সেই সহজ সরল সুর। উঠতি ছেলেমেয়ের পড়ায় বাজাল বারোটা ভর্তি প্রশ্ন করে দিল ধুমধাম ফাস একটার পর একটা ধরা পরার ভয় ছিলনা তার কখনো হাতে লাখটাকা পেয়ে ছেলেটি গিয়েছিল ভুলে নীতিটুকু যেন। সহজ সরল ছাত্রদের দিয়ে দিল ধোকা আসল প্রশ্ন না পেয়ে কচি পরীক্ষার্থী হল বোকা। সবাই মিলে ধরতে গেল সেই আসল কালপ্রিট, শিক্ষার সাথে করেছে সে প্রতারণা, সইতে হবে তাকে সকল মারপিট।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।