এখনো প্রতিদিন সকালেই ফাল্গুনের অপেক্ষায় থাকি, ঐ ফাল্গুনেই সে আমার পাশে বসেছিল। তখনও ফাগুন মাস ছিল।
উত্তরা থেকে পলাশী, ফাল্গুন আসে যায় আর আমি ছাপোসা অফিস সহকারী, কম বেতনের কর্মচারী, মফস্বলের গ্রেজুয়েট,
তবুও প্রেম এসেছিল, আবেগে ভাসিয়েছিল, এ নিরাবেগ, ১৩৭ নম্বর বাসযোগ্য শহরে, তখনও কুড়িল বিশ্বরোড ফ্লাইওভার হয়নি আমারও তর সয়নি সহজ সরলভাবে প্রেমের কথা বলেছিলাম সে কিছু না বলে কাজে মন দিল, আমার অফিসেই, অন্য ফ্লোরে, তারপর সে আর কোনদিন কথা বলেনি , আমার সাথে, কিংবা ফাল্গুন বাসে আমার পাশে বসেনি, প্রতিদিনের ফাল্গুন আসে যায়, বছরের ফাগুন চলে যায়।
আমার বোকা সরল প্রেম শীতের নদীর মত শান্ত শীতল, কুয়াশায় ঢাকা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।