ছেলের চিঠি

শিক্ষা / শিক্ষক (নভেম্বর ২০১৫)

ফয়জল
  • ১২
  • ৩৬১
বাবা, তুমি অফিস ফেরত একলা থাকার সময় পেলে
আমার কথা ভাবো?
নাকি শুধু মনের ভিতর পাক খেয়ে যায় সকাল দুপুর
ফার্স্ট-টার্মের ইংরাজিতে ক’নম্বর পাবো!

মা আমাকে সারাটা দিন কানের কাছে ভ্যানর ভ্যানর
ভাল্লাগে না জানো?
আকাশ যদি দু-নম্বর বেশিই পেলো আমার চেয়ে
টম অ্যান্ড জেরি দেখা আমার বন্ধ হবে কেন?

বাবা তুমি সময় বুঝে মা-কে একটু বুঝিয়ে বোলো...
আমার দিকটা ভেবো,
সত্যি বলছি এবার থেকে যখন তোমার ইচ্ছে হবে
কার্টুন চ্যানেল পাল্টে তোমায় নিউজ চ্যানেল দেবো;
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ইমরানুল হক বেলাল সুন্দর একটি কবিতা লিখেছেন । ভোট রেখে গেলাম। আমার পাতায় একবার ঘুরে আসবেন।
একলা পথিক ছড়াটা পড়ে বেশ মজা পেলাম!
F.I. JEWEL N/A # দারুন ভাবনার অনেক সুন্দর একটি কবিতা ।।
তৌহিদুর রহমান ভাল লাগল।শুভেচ্ছা নিবেন। আর সেই সাথে আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল। ভাল লাগলে ভোট করবেন প্লিজ।।।
ফয়েজ উল্লাহ রবি বেশ ভাল লেগেছে।
মোহাম্মদ সানাউল্লাহ্ বেশ সুন্দর ছড়া ! খুব ভাল লাগল । ভোট রেখে গেলাম ।
রেজওয়ানা আলী তনিমা ভালো লাগলো কবিতাটি,ভোট রেখে গেলাম।
রুহুল আমীন চমৎকার লিখনি মুগ্ধ হলাম, শুভেচ্ছা নিরন্তর।
গোবিন্দ বীন বাবা তুমি সময় বুঝে মা-কে একটু বুঝিয়ে বোলো... আমার দিকটা ভেবো, সত্যি বলছি এবার থেকে যখন তোমার ইচ্ছে হবে কার্টুন চ্যানেল পাল্টে তোমায় নিউজ চ্যানেল দেবো;। ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল।
আলমগীর সরকার লিটন সুন্দর কবিতা- শুভ কামনা জানাই

০৪ সেপ্টেম্বর - ২০১৫ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬