প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
দুঃখের এই জীবন
দুঃখ (অক্টোবর ২০১৫)
রানা টাইগেরিনা
৮
১
১৫
হে আমার কষ্টে থাকা দুঃখের জীবন
ব্যথা আর বেদনাতেই ভরেছ এ মন,
সেইসাথে করেছো আমার আনন্দ হরণ।
একদিন ন্যাংটা হয়ে কান্নার রেশে
মায়ের গর্ভ হতে এই ধরাধামে এসে,
সবাই কে আপন ভেবে করেছি বরণ।
এসে দেখি পৃথিবীটা মিথ্যা মরীচিকা
হিংসা-বিদ্বেষে ভরা এক কৃষ্ণ নীহারিকা,
প্রানিকুলের অস্তিত্ব রক্ষার অদ্ভুত ধরন।
জীবন ধারণের নামে পায়ে হেঁটে হেঁটে
রুটিরুজির সন্ধানে গতর খেটে খেটে,
ব্যথায় ন্যুব্জ হয় নিজের দুটি চরণ।
কাজের শেষে যখন দিন-মাহিনা পাই
মলিনমুখে থলে হাতে বাজারেতে যাই,
পরিবারকে দিতে পারি না পোষণ না ভরণ।
ছেলেমেয়ে শিক্ষা শেষে যদি বড় হয়
ভাবি মনে দুঃখ তখন ঘুচবে নিশ্চয়,
‘কর্ম খালি নাই’ দেখে হয় হৃদয়ে রক্তক্ষরণ।
কেমন এই পৃথিবী কেমন এই জীবন
কান্না আর দুঃখতেই ভরে থাকে মন,
কবে যেন ডেকে ওঠে শাশ্বত মরণ।
১
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
imranul haque belal
Daron kobita Aponak osonk donnobad bhai
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৬ অক্টোবর, ২০১৫
মোহাম্মদ সানাউল্লাহ্
দারুন লিখেছেন ! বেশ ভাল লাগল ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৪ অক্টোবর, ২০১৫
আলী হোসাইন
হাহাকার বাজল ক্ষন বীক্ষণে
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ অক্টোবর, ২০১৫
গোবিন্দ বীন
কেমন এই পৃথিবী কেমন এই জীবন কান্না আর দুঃখতেই ভরে থাকে মন, কবে যেন ডেকে ওঠে শাশ্বত মরণ। ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ অক্টোবর, ২০১৫
রেজওয়ানা আলী তনিমা
সুন্দর কবিতা ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ অক্টোবর, ২০১৫
এই মেঘ এই রোদ্দুর
খুব সুন্দর
ভালো লেগেছে
ভালো লাগেনি
২১ ঘণ্টা আগে
তৌহিদুর রহমান
ভাল লাগল। শুভকামনা রইল। আর সেই সাথে আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল। ভাল লাগলে ভোট করবেন প্লিজ।।।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৮ অক্টোবর, ২০১৫
F.I. JEWEL N/A
# বেশ ভালো একটি কবিতা ।।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১ অক্টোবর, ২০১৫
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
২৬ আগষ্ট - ২০১৫
গল্প/কবিতা: ৫ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী