অতিথি

মুক্তিযুদ্ধ (ডিসেম্বর ২০১৫)

আর কে মুন্না
  • 0
  • ২৮৮
হে অতিথি,তুমি আসবে বলে সাত মার্চের ভাষন,
হে অতিথি তুমি আসবে গ্রহন করবে আসন।
তুমি আসবে বলে হারিয়ে গেলেন বীরশ্রেষ্ঠ সাত,
তুমি আসবে বলে রক্তে রঙ্গিন হল,পথ,ঘাট,মাঠ।
তুমি আসবে বলে শহিদ হলেন ত্রিশ লক্ষ,
এই ধারাবাহিকতায় খালি হল কত?মায়ের বক্ক।
কত আদর স্নেহে লালিত মায়ের সন্তান,
তাদের মুখেই ছিল সর্বদা মুক্তিরগান।
রক্তে ভেজা বাংলা পথে সাজানো লাশ,
অতিথি আসতে লেগে গেল নয় মাস।
সেই স্বাধীনতায় আজ বাঁচে ষোল কোটি স্বর,
অন্তর থেকে জানাই শ্রদ্ধা ষোলই ডিসেম্বর।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়েজ উল্লাহ রবি খুব ভাল লেগেছে,শুভেচ্ছা রইল।

১৪ জুলাই - ২০১৫ গল্প/কবিতা: ১৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬