অবশেষে প্রেম

গভীরতা (সেপ্টেম্বর ২০১৫)

রিফাত বিন ছানাউল্লাহ্
  • ১০
  • ৬
  • ৩৮
অবশেষে এই হৃদয় ঘরে
মায়াবিনী কোন ললনার তরে;
বরণ মাল্য সেজেছে প্রথম
বেজেছে প্রেমের শঙ্খ।
দিবস রজনী অপেক্ষা তাঁর
যে-জনা করেছে প্রেম সঞ্চার;
বলিব সে-জনে মনের কথা
সব পুঙ্খানুপুঙ্খ।

অবশেষে এই অবোধ মনে
জন্মেছে প্রেম এক-নারীর সনে;
নেই আর কোন প্রশ্নবোধক
লোকে কেন প্রেমে পরে।
এখন বুঝেছি সকল কিছু
কেন যায় সবে প্রেমের পিছু;
কেন দুনিয়ার সকল ছেড়ে
প্রেমের জন্য মরে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আবুল বাসার সুন্দর লিখেছেন।অনেক শুভ কামনা রইল।সাধুবাদ জানবেন।পাতায় আমন্ত্রণ রইল।
দীপঙ্কর বেরা ভাল লাগল
ভালো লাগেনি ১১ সেপ্টেম্বর, ২০১৫
অশেষ ধন্যবাদ!
ভালো লাগেনি ১২ সেপ্টেম্বর, ২০১৫
তৌহিদুর রহমান বেশ ভাল লাগলো...আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল...ভাল লাগলে ভোট করবেন প্লিজ...
ভালো লাগেনি ১০ সেপ্টেম্বর, ২০১৫
অশেষ কৃতজ্ঞতা!
ভালো লাগেনি ১০ সেপ্টেম্বর, ২০১৫
গোবিন্দ বীন অবশেষে এই অবোধ মনে জন্মেছে প্রেম এক-নারীর সনে; নেই আর কোন প্রশ্নবোধক লোকে কেন প্রেমে পরে। ভাল লাগল,পাতায় আমন্ত্রন রইল।
ভালো লাগেনি ৪ সেপ্টেম্বর, ২০১৫
অশেষ ধন্যবাদ!
ভালো লাগেনি ৫ সেপ্টেম্বর, ২০১৫

১২ জুলাই - ২০১৫ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী