প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
নষ্ট সময়
দুঃখ (অক্টোবর ২০১৫)
অভিমানী কিশোর
৯
0
২৯৭
আমার হৃদয়ে আজ গাঢ় অবরোধ----
শান্ত অবোধ
নদীর ছলছল জলে
নিদাঘের ক্লান্ত রোদ ভেসে চলে----
ভেসে চলে অচিন সময়
নীড়চোখা নীলের গভীরে;
ঝিরিঝিরি মলয়-সমীর
কালের গর্ভে পড়ে রয়!
প্রগাঢ় অন্ধকারে কম্পমান পদ,
কালের শপথ-
ধূমায়িত কষ্টের তীব্র অসুখের পর,
ভগ্নপ্রায় নিথর পাঁজর!
নাগরিক চোখে ভেসে চলা নীল
একদল সাদাবুক চিল----
নিশীথ-কান্তি পরে ফের এক ধূলোময় দিন,
ফের সেই কাড়াকাড়ি,সেই ডাস্টবিন!
কালের সাক্ষী আজ অবোধ সময়
পলে পলে বয়,
নীলিম কোটরে থামে
নষ্ট সময়------
০
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তৌহিদুর রহমান
বেশ লিখেছেন। ভাল লাগল।শুভেচ্ছা নিবেন। আর সেই সাথে আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল। ভাল লাগলে ভোট করবেন প্লিজ।।।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৫ অক্টোবর, ২০১৫
মোহাম্মদ সানাউল্লাহ্
দারুন কবিতা ! খুব ভাল লাগল । তাও আবার গল্প কবিতায় এটাই প্রথম । মুগ্ধ হলাম কিশোর কবি বন্ধু । শুভেচ্ছা রইল ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৪ অক্টোবর, ২০১৫
আলী হোসাইন
কালের সাক্ষী আজ অবোধ সময় পলে পলে বয়, নীলিম কোটরে থামে নষ্ট সময়------ সুন্দর লেখা
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ অক্টোবর, ২০১৫
আলমগীর সরকার লিটন
সুন্দর লাগল
ভালো লেগেছে
ভালো লাগেনি
২১ অক্টোবর, ২০১৫
গোবিন্দ বীন
কালের সাক্ষী আজ অবোধ সময় পলে পলে বয়, নীলিম কোটরে থামে নষ্ট সময়------। ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ অক্টোবর, ২০১৫
ইসমাইল মজুমদার
ভালো লাগলো. ভোট
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩ অক্টোবর, ২০১৫
শাহ আজিজ
"ঝিরিঝিরি মলয়-সমীর কালের গর্ভে পড়ে রয়!" অসাধারন উচ্চারন !! চালু রেখো তোমার কবিতা চর্চা ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩ অক্টোবর, ২০১৫
F.I. JEWEL N/A
# সুন্দর কবিতা ।।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১ অক্টোবর, ২০১৫
রেজওয়ানা আলী তনিমা
ভালো হয়েছে .
ভালো লেগেছে
ভালো লাগেনি
১ অক্টোবর, ২০১৫
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
০৫ জুলাই - ২০১৫
গল্প/কবিতা: ১ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী