প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
কবে সকাল হবে?
ত্যাগ (মার্চ ২০১৬)
ওমর ফারুক কোমল
৯
২
১৩
নিজেকে বড় শুন্য লাগে
জন্ম নেয়া এই ভূমিতে,
অবাক হয়ে তাকিয়ে থাকি
দেখবার কেহ নাহিরে।
চুয়াল্লিশটা বছর গেল
টাকার খেলা দিবা-রাত্র,
জোড় যার মুল্লুক তার
এটাইযে ভাই আসল মন্ত্র।
ধনী আরও ধনী হবে
নিয়ম কর্তা নিয়ম ভাঙবে,
দেশাত্মবোধ হারিয়ে গেছে
এটাই সত্য ভাই।
বাবা আসবে ওপার থেকে,
বোন যাবে এপার থেকে,
চোখের নিচে ধূল জমেছে
চলতে থাকবে তাই।
খুন করেছে, গুম করেছে
সাবধান! মুখে আনতে নেই,
খাচ্ছ-দাচ্ছ বেশতো আছো
বিপদ ডাকতে নেই।
মানুষ দুদিন তালে নাচবে
তিন দিনেতে ছাই,
চলছে চলুক যেমন তেমন
আমার তাতে কি ভাই?
কবি একটা আস্ত পাগল
কিসব লিখছে ছাই,
সবাই আজও ঘুমিয়ে আছে
সকাল হবে না তাই।
২
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাঃ ফখরুল আলম N/A
ভাল লাগল। আমার কবিতা পড়ার আমন্ত্রণ রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ এপ্রিল, ২০১৬
মিলন বনিক
ভালো লাগলো.....
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৯ মার্চ, ২০১৬
জিন্নাত আরা ইফা
sundor lekha ...valo laglo kobitati.
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ মার্চ, ২০১৬
শ্রাবনী রাজু
অনেক ভালো লাগলো.
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৬ মার্চ, ২০১৬
হাসনা হেনা
কবি একটা আস্ত পাগল কিসব লিখছে ছাই, সবাই আজও ঘুমিয়ে আছে সকাল হবে না তাই। সুন্দর কথা। ভাল থকবেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ মার্চ, ২০১৬
মোহাম্মদ সানাউল্লাহ্
কবির উপলব্ধির মাঝে দ্রোহের ঘ্রাণ । খুব ভাল লাগল । প্রাপ্যটা রেখে গেলাম ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১০ মার্চ, ২০১৬
রুহুল আমীন রাজু N/A
সুন্দর ছন্দ............ভালো লাগলো.
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩ দিন আগে
ফয়েজ উল্লাহ রবি
ছন্দে বেশ ভাল লেগেছে শুভেচ্ছা জানবেন, ভোট রেখে গেলাম।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৫ দিন আগে
গোবিন্দ বীন
মানুষ দুদিন তালে নাচবে তিন দিনেতে ছাই, চলছে চলুক যেমন তেমন আমার তাতে কি ভাই? ভাল লাগল,আমার কবিতা ও গল্প পড়ার আমন্ত্রন রইল।ভোট রেখে গেলাম
ভালো লেগেছে
ভালো লাগেনি
৫ দিন আগে
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১৪ জুন - ২০১৫
গল্প/কবিতা: ৩ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী