একটি কবিতা

শিক্ষা / শিক্ষক (নভেম্বর ২০১৫)

তুহেল আহমেদ
  • 0
  • ১৬৪
কাঁটা তারে আটকে থাকা নিঃশ্বাস...
বন্ধ হয়ে যাওয়া হৃৎস্পন্দন.. তার রেশ...
ঘটনার মোড় ঘুরে নতুন ঘটনার রূপ...
চলমান সময়ের কাছে অন্ধ হয়ে যাওয়া ,
তার নির্যাস টেনে আত্মার অর্থ উৎগাটন...
দেখে না দেখা আর পৃথিবীর
চিরায়ত প্রথার বিপরীতে চলা...
কোলাহল মুখর; তবু যেন শেকলে বাঁধা !
শোনে না কিছু... শুধু বলতে পারে সে...
বাতাসের খোঁজ রাখেনা কখনো; ঠিক ,
জানে শিরার সকল গতিপথ...
পরজীবিতা মুড়ি মাড়িয়ে
আপনাকে নিয়ে যায় আপনার মত...
আটকে থাকা নিঃশ্বাসটা দীর্ঘতা পায়নি সত্যি ,
তবু এটা দীর্ঘশ্বাসই হয় ,
স্ব স্বাধীনতায় স্বাধীন...
সব কিছুকে ছুড়ে ফেলে , সে
এক ইন্দ্রিয় নিয়ে এগিয়ে চলে...
বাস্তবকে অপমান করে বাস্তবতাকে আঁকড়ে ধরে ,
আপন সত্তাকে ঊর্ধ্বপানে নিয়ে যায় যে ,
সে 'একটি কবিতা' .....
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
F.I. JEWEL N/A # অনেক সুন্দর কবিতা ।।
রেজওয়ানা আলী তনিমা ভাল লাগল।শুভেচ্ছা রইল ।
ধন্যবাদ আপু , আপনার প্রতিও শুভেচ্ছা
মোহাম্মদ সানাউল্লাহ্ ভীষণ মুগ্ধ করা কবিতা ! কিন্তু তবুও বলতেই হয়, নির্বাচিত বিষয়বস্তুকে মাথায় রাখা উচিৎ । শুভেচ্ছা রইল ।
অশেষ ধন্যবাদ ও শুভবাদ আপনার প্রতি --
ফাহমিদা বারী কবিতা তো সুন্দর। অনেক গভীর বাণীর আত্মপ্রকাশ। বিষয়বস্তুর সাথে সম্পর্ক ঠিক ঠাহর করে উঠতে পারলাম না। সাহায্য আশা করছি।
'শিক্ষা' শব্দটা নিয়ে আলাদা ভাবে কিছু মাথায় আসছিলো না যে আপু ! কি করা বলেন ! তাই অনেক আগের একটি লিখা সাবমিট করলাম আরকি । মনে হচ্ছিলো, কবিতার এই সঙ্গাটি বিষয়বস্তুর সাথে মিলবে । ধন্যবাদ আপনাকে ।পড়েছেন দেখে ভালো লাগলো ।
দেবজ্যোতিকাজল কবিতা আর গল্পের ভাষা আলাদা হওয়া উচিৎ । পরিশেষে বলব ভাল হয়েছে । আমার কবিতা দেখার আমন্ত্রণ রইল
আমন্ত্রণ গৃহীত হলো , সময় করে আসবো ঘুরে ।

৩০ মে - ২০১৫ গল্প/কবিতা: ১৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬