কাঁটা তারে আটকে থাকা নিঃশ্বাস... বন্ধ হয়ে যাওয়া হৃৎস্পন্দন.. তার রেশ... ঘটনার মোড় ঘুরে নতুন ঘটনার রূপ... চলমান সময়ের কাছে অন্ধ হয়ে যাওয়া , তার নির্যাস টেনে আত্মার অর্থ উৎগাটন... দেখে না দেখা আর পৃথিবীর চিরায়ত প্রথার বিপরীতে চলা... কোলাহল মুখর; তবু যেন শেকলে বাঁধা ! শোনে না কিছু... শুধু বলতে পারে সে... বাতাসের খোঁজ রাখেনা কখনো; ঠিক , জানে শিরার সকল গতিপথ... পরজীবিতা মুড়ি মাড়িয়ে আপনাকে নিয়ে যায় আপনার মত... আটকে থাকা নিঃশ্বাসটা দীর্ঘতা পায়নি সত্যি , তবু এটা দীর্ঘশ্বাসই হয় , স্ব স্বাধীনতায় স্বাধীন... সব কিছুকে ছুড়ে ফেলে , সে এক ইন্দ্রিয় নিয়ে এগিয়ে চলে... বাস্তবকে অপমান করে বাস্তবতাকে আঁকড়ে ধরে , আপন সত্তাকে ঊর্ধ্বপানে নিয়ে যায় যে , সে 'একটি কবিতা' .....
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
'শিক্ষা' শব্দটা নিয়ে আলাদা ভাবে কিছু মাথায় আসছিলো না যে আপু ! কি করা বলেন !
তাই অনেক আগের একটি লিখা সাবমিট করলাম আরকি । মনে হচ্ছিলো, কবিতার এই সঙ্গাটি বিষয়বস্তুর সাথে মিলবে ।
ধন্যবাদ আপনাকে ।পড়েছেন দেখে ভালো লাগলো ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।