প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
দু’চোখের গভীরতা
গভীরতা (সেপ্টেম্বর ২০১৫)
মারুফুল হাসান
৩
১
২২৪
মম বীরত্ব গাঁথার নেই কোন তল
বীর থেকে বড় পীর হারায় অতল।
থরহরিকম্প বিশ্ব মম পদভারে
বীরযোদ্ধার বাহিনী পিছু হটে হারে।
আকাশ ফুড়ে উঠেছি নেমেছি পাতালে
মেড়েছি সমুদ্র-তল বিশ্ব করতলে।
আগ্নেয়গিরির লাভা সেতো কিছু নয়
ঘূর্ণিঝড়, জলোচ্ছাস কিসে ফের ভয়।
দু’চোখের গভীরতা সেকি গভীরতা!
ডুবে ডুবে হাবুডুবু মরণের স্বাদ
প্রেমরূপ মুক্তো খুঁজে শুধুই ব্যর্থতা
বুঝিনি গভীরতায় পাতা থাকে ফাঁদ।
সে দু’চোখের আগুনে পুড়ে হৃদয়তা;
পুড়ে পুড়ে বুঝে গেছি প্রেমে কত খাদ!
১
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
গোবিন্দ বীন
দু’চোখের গভীরতা সেকি গভীরতা! ডুবে ডুবে হাবুডুবু মরণের স্বাদ প্রেমরূপ মুক্তো খুঁজে শুধুই ব্যর্থতা বুঝিনি গভীরতায় পাতা থাকে ফাঁদ। ভাল লাগল,পাতায় আমন্ত্রন রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১২ সেপ্টেম্বর, ২০১৫
আবুল বাসার
সুন্দর লিখেছেন।অনেক শুভ কামনা রইল।সাধুবাদ জানবেন।পাতায় আমন্ত্রণ রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৮ সেপ্টেম্বর, ২০১৫
মোকসেদুল ইসলাম
সুন্দর হয়েছে। শুভেচ্ছা কবি
ভালো লেগেছে
ভালো লাগেনি
৮ সেপ্টেম্বর, ২০১৫
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১৯ মে - ২০১৫
গল্প/কবিতা: ৪ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী