প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
প্রিয় তোর মুখ
কোমলতা (জুলাই ২০১৫)
মোঃ সাইফুল ইসলাম
৬
0
১৭
রিনিঝিনি বৃষ্টিরা ছুয়ে ছুয়ে দিবে,
অপরূপ শিহরণে চমকিত হবে,
শিউলির পাতা ছুয়ে হাওয়াগুলি এসে,
ঢলে ঢলে বয়ে যায় বাতায়ন ঘেষে।
আষাঢ়ীয় ফুলগুলো ফুটে ফুটে বেশ,
ডালে ডালে টুপটাপ রয়ে যায় রেশ,
জলে রোদে ছুই ছুঁই গোধূলীরা বাকী,
ফেলে আসা নীলপটে রামধনু আঁকি।
টুপ টাপ বৃষ্টিতে খোঁজে দুটি চোখ,
লাজে ভীরু রাঙ্গা শাড়ি লাল টুকটুক
হেসে হেসে তুমি এসে বেলকুনিতে,
চোখা চুখি খেলা হবে মন হারাতে।
ঝিঙে ফুলে প্রজাপতি,দোল দোল দোলা,
মেঘে রোদে বৃষ্টিতে, লুকোচুরি খেলা,
দীরু হাওয়া মৃদু বয়,এলো ঘন কেশে,
কত কথা ছবি হয়ে জানালায় আসে।
বেলা করে যাই যাই বলাকাদের দল,
তীর থেকে নীরে যায় ছুঁয়ে হাঁটু জল,
সাঁঝে মেয়ে চুপ চাপ নীরবতায় এসে,
শুভকর চিলেকোঠায় তুমি নেই পাশে।
মায়া মায়া শ্যামলীমা ভেজা ভরা মাঠ,
বর্ষায় কাঁচা ক্ষেত, রূপে রাঙ্গা ঠোট,
কলমির কামনায় কাড়ে দুটি চোখ,
ভেসে রয় মায়াময় প্রিয় তোর মুখ।
০
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জুন
দারুণ। খুব ভালো একটা ছন্দময় কবিতা পড়লাম।ছন্দগুলো বেশ প্রাণবন্ত,পড়তে ভালো লেগেছে। ভালো লাগা সাথে শুভ কামনা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ জুলাই, ২০১৫
সেলিনা ইসলাম N/A
নারী ও প্রকৃতিকে নিয়ে বেশ সুন্দর ছন্দময় কবিতা...! শুভকামনা রইল...।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১২ জুলাই, ২০১৫
তৌহিদুর রহমান
খুব সুন্দর একটা ছন্দ কবিতা...ভোট দিয়ে গেলাম...পাতায় আমন্ত্রন রইলো...আমার গল্প বা কবিতা ভালো লাগলে ভোট করুন...প্লিজ...
ভালো লেগেছে
ভালো লাগেনি
৭ জুলাই, ২০১৫
আহমেদ রাকিব
দারুন ছন্দময় কবিতা! বেশ ভালো লাগলো......
ভালো লেগেছে
ভালো লাগেনি
৫ জুলাই, ২০১৫
সোহেল আহমেদ পরান
সুন্দর ছন্দময় প্রকাশ । শুভেচ্ছা
ভালো লেগেছে
ভালো লাগেনি
৫ জুলাই, ২০১৫
গোবিন্দ বীন
বেলা করে যাই যাই বলাকাদের দল, তীর থেকে নীরে যায় ছুঁয়ে হাঁটু জল, সাঁঝে মেয়ে চুপ চাপ নীরবতায় এসে, শুভকর চিলেকোঠায় তুমি নেই পাশে। ভাল লাগল,ভাই।পাতায় আমন্ত্রন রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১ জুলাই, ২০১৫
মোঃ সাইফুল ইসলাম
বানানটা বোধ হয় সুভাকরই হবে
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ জুলাই, ২০১৫
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
০৯ মে - ২০১৫
গল্প/কবিতা: ৩ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী