আমার ঘৃণার মাঝেই

ঘৃনা (আগষ্ট ২০১৫)

গাজী সালাহ উদ্দিন
  • ৩১২
আমার ঘৃণার মাঝেই
গাজী সালাহ উদ্দিন

সত্যি করে বলছি তোমায় শোনো
মনে করি না তোমায় এখন আর
ভালোবাসি না তোমায় তুমি জানো
ভাবছো তুমি প্রলাপ বকছি আবার ।


তোমার ছলনা র কাছে পরাজিত
এই তোমায় আমি ভালোবেসে ছিলাম
তোমার জন্যই আমি নির্বাসিত
এই ভেবে আমি লজ্জিত হলাম ।


তোমার চোখে করুনা দেখি যখন
নিজের উপর ই আমার ঘৃণা হয়,
এই তুমি ই ছিলে আমার সেই জন
এতো নির্বিকার মানুষ কি করে রয় ?


আমি এখন আমায় ঘৃণা করি
তোমায় ভালবেসেছিলাম বলে,
কি করে তোমায় মনে ধরি
তুমি ছিলে শুধুই যে ছলে ।


আমার ঘৃণার মাঝেই তুমি রবে
ভাবিনি কখনো ই তুমি এমন হবে ।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আশিরুল মণ্ডল কথাও যেন একটা খাপছাড়া ভাব থেকে গেল । আরো ভালো করতে পারতেন আপনি পারবেনও পরের কবিতার অপেক্ষায় রইলাম।
মোকসেদুল ইসলাম শুভেচ্ছা কবি, আমার পাতায় আমন্ত্রণ রইল
গোবিন্দ বীন তোমার চোখে করুনা দেখি যখন নিজের উপর ই আমার ঘৃণা হয়, এই তুমি ই ছিলে আমার সেই জন এতো নির্বিকার মানুষ কি করে রয় ?ভাল লাগল,পাতায় আমন্তন রইল।

১৬ মার্চ - ২০১৫ গল্প/কবিতা: ২৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী