প্রতিদিন খবরের শিরোনামে অজ্ঞাত কোন বেওয়ারিশ লাশ... আর চিরস্থির নীল আকাশে সন্তানহারা মায়ের আর্তনাদ...
মুক্তির বজ্রকন্ঠ রুদ্ধ করে অট্টহাসি হাসে হায়েনার দল রাজাকারের সাইনবোর্ড বদলে সম্মানিত বিশিষ্ট সমাজসেবক... দিচ্ছেন তুলে কারো হাতে স্বাধীনতার স্বীকৃতি পদক..
আজ এই জন্ম মনে হয় অন্ধকারের নিস্তব্ধতায়... ইতিহাস অন্ধকারে হাতড়ে মুক্তির পথ খুঁজে বেড়ায়... স্বাধীন হয়েও কেন পরাধীন আমরা এই কালের পথচলায়...
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।