রাস্তার শিশু

কোমলতা (জুলাই ২০১৫)

জুবাইউর রহমান রাজু
  • ১৪
রাস্তার শিশু রাস্তায় থাকে
কে তারে লক্ষ্য করে !
ঘুম পেলে মাথা ফুটপাতে রাখে
ঘুমায় সে অকাতরে ।

গাড়ির শব্দ, মানুষের চলা
কিছুতে ঘুম না ভাঙে,
স্বপ্ন দেখে সে নিঃস্ব একেলা
হাজার স্বপন রাঙে ।

ভেবেছো কখনো ? ঐ শিশুটির
অধিকার আছে বাঁচা ,
ধুকে ধুকে নয়, উঁচু করে শীর
ভাঙবে বন্দী খাঁচা ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কবিরুল ইসলাম কঙ্ক ভালো লাগালো । আমার কবিতা ও গল্পের পাতায় আমন্ত্রণ রইলো ।
মোহাম্মদ সানাউল্লাহ্ ছন্দময় সুন্দর কবিতা ! বেশ ভাল লাগল । ভোট রেখে গেলাম ।
সোহানুজ্জামান মেহরান অসাধারণ।আমরারযদি সকলে এগিয়ে আসি তাহলে ওরাও একদিন বড় হবে।
গোবিন্দ বীন ভেবেছো কখনো ? ঐ শিশুটির অধিকার আছে বাঁচা , ধুকে ধুকে নয়, উঁচু করে শীর ভাঙবে বন্দী খাঁচা । ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল।

০৫ মার্চ - ২০১৫ গল্প/কবিতা: ১০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী