এ বর্ষার ভেজা রাতে, তুমি নেই বলে;
সময় মোর কাটে না,চন্দ্রমা আলো দেয় না,
তাঁরা পথ দেখায় না,পাখি গান শোনায় না,
শুধু তুমি নেয় তাই, সকলেই বলে ।
সমুদ্রের ঝড়ো বায়ু বলে বলে যায়,
তোমাকে যে চায় তারা তোমাকেই চায়,
পাখিসব মৃদু কষ্টে বলে বলে যায়,
তোমাকে যে চায় তারা তোমাকেই চায় ।
এ শরতের সন্ধায়, তুমি নেই বলে;
সময় মোর কাটে না,কাঁশফুলও ফোঁটে না,
হাওয়া বয়ে যায় না,মেঘ আকশে ভাসে না ,
শুধু তুমি ভেসে আসো, সকলেই বলে ।
ঝরে যাওয়া আশ্রুরা বলে বলে যায়,
তোমাকে যে চায় তারা তোমাকেই চায়,
হৃদয়ের আনুভূতি বলে বলে যায় ,
তোমাকে যে চায় তারা তোমাকেই চায় ।
এ বসন্তের বিকালে, তুমি নেই বলে;
সময় মোর কাটে না,কোকিল ডেকে যায় না,
হৃদয়ে দোলা দেয় না,আবেশেতে জড়ায় না,
শুধু তুমি ভালবাসো, সকলেই বলে।।
শিশীর পড়ার ছন্দ বলে বলে যায়,
তোমাকে যে চায় তারা তোমাকেই চায়,
ঐ লাল সূর্যের আভা বলে বলে যায়,
তোমাকে যে চায় তারা তোমাকেই চায় ।