জেলখানা আরো বড় করো ! নয়লে কোথায় জায়গা দেবে আমাদের ? আমরা তো স্বল্প নয়, আমাদের সংখ্যা অনেক । সামনে মাসে আমরা দ্বিগুণ হবো ; তারপরের মাসে আবার... । কোথায় রাখবে এই সাত কোটি মানুষের ? পুরো দেশটাকে কি জেলখানা বানাবে ? এতো ছেলে, এতো মেয়েকে জায়গা দেবে কোথায় ?
জেলখানা এমনিতেই তো ভর্তি , ওখানে আরো মানুষ রাখলে ওটাই তখন একটা দেশে পরিণত হবে , ওখান থেকে তখন স্লোগান আসবে, হবে গণ আন্দোলন । মিটিং হবে, মিছিল হবে, পোস্টার লেখা, ধর্মঘট আরো কত কি । তখন কি করবে ? ঐ দেশ থেকে কি আবার এই দেশে ফিরিয়ে আনবে ? আবার নতুন জেলখানা বানাবে ?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাম্মদ সানাউল্লাহ্
কবিতাটা একাত্তরের প্রেক্ষাপটে লিখলেও বর্তমানটাও খুব একটা সুখকর নয় । আপনার কবিতার মাঝে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের প্রতি সমর্থন আছে । ভাল লাগল ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।