আজ বলি বারবার স্বাধীনতা, জানো কি মানে স্বাধীনতার? স্বাধীনতা হল মুক্তজীবন, স্বাধীনতা নয় উপসংহার। স্বাধীন মানুষ কখনও করে না, হত্যাযজ্ঞ অকারণে- স্বাধীন মানুষ হিংস্র হয় না, জনম থেকে আমরণে। স্বাধীন মানুষ মরতে জানে না, কষ্টতে তার সুখ- স্বাধীন মানুষ স্বাধীনচেতা, সয়ে নিজে সব দুখ। হায়রে মানুষ বুঝলি না তুই, স্বাধীনতার কষ্টটা- অকারণেই খেললি নিয়ে, নয় সুন্দর, নষ্টটা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।