প্রত্যাবর্তন

দিগন্ত (মার্চ ২০১৫)

Atanu Datta
  • ১১
  • 0
  • ৪০৭
জীবন থেকে ছিনিয়ে নেব একমুঠো রোদ্দুর,
রামধনু রঙ পাওয়ার খোঁজে, যাব বহু দূর।
এক পশলা বৃষ্টি নেব ইলশেগুঁড়ি নাম,
ধরব ঝুঁটি পাগলা হাওয়ার, চলব অবিরাম।

ঘোর কুয়াশার চাদর থেকে, কাড়বো মায়ার জাল,
নীল সায়রের নীল ঢেউয়েতে, উড়িয়ে দেব পাল।
করব না ভয়, হোক না প্রলয়, রাখবো সাহস বুকে,
সময় যতই হোক না ভীষন, থাকবে হাসি মুখে।

করব রে জয়, কঠিন হৃদয়, উড়বে জয়ধ্বজা
ঝর্নার মতো চঞ্চল হব, হোক যদি হয় সাজা।
দিক প্রকৃতির নির্মল রূপ ধরব প্রানের মাঝে,
বিশ্বলোকের মিলন বীনা গুনগুনিয়ে বাজে।

কিন্তু

ফিরবো শেষে নিজের দেশে, বাংলামায়ের কোলে,
আপন মায়ের স্নেহের পরশ, কেউ কি করে ভোলে?
বাঁধব বাসা, মনের আশা, গ্রাম বাংলার মাটি,
নদীর বাঁকে, তালের ছায়ায়, আপন মনে হাঁটি।

পদ্মফুল আর শালুক ভরা, পুকুর, ডোবা, ঝিল
সন্ধ্যে বেলা বাউল গানে, খুঁজব প্রানের মিল।
সবার সেরা, সবুজ ঘেরা, আমার বঙ্গদেশ,
শীতল হাওয়া, জাগায় প্রানে, বেঁচে থাকার রেশ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
অভিজিৎ দাস ভাল লাগল। শুভকামনা রইল।
শেখ শরফুদ্দীন মীম চমৎকার লিখেছেন। শুভেচ্ছা ও ভোট রইল। সময় করে আমার কবিতাটি পড়বেন
সেলিনা ইসলাম N/Axh3probe9 অনেক চমৎকার একটা কবিতা ! শব্দ,ছন্দ খুব ভাল লাগল। কেবল মাঝে "কিন্তু" শব্দটা বাড়তি মনে হয়েছে । আরও কবিতা লিখুন সেই প্রত্যাশায় অনেক অনেক শুভকামনা।
মোহাম্মদ সানাউল্লাহ্ আপনার প্রথম এবং সুন্দর কবিতাটি পড়ে ভাল লাগল ।
প্রিন্স ঠাকুর ভাল লাগল। শুভকামনা নিরন্তর। আমার কবিতাটি (দিগন্তের মাঝে বিন্দু) পড়ার আমন্ত্রন রইল।
গোবিন্দ বীন করব রে জয়, কঠিন হৃদয়, উড়বে জয়ধ্বজা ঝর্নার মতো চঞ্চল হব, হোক যদি হয় সাজা। দিক প্রকৃতির নির্মল রূপ ধরব প্রানের মাঝে, বিশ্বলোকের মিলন বীনা গুনগুনিয়ে বাজে। ভাল লাগল,পাতায় আমন্ত্রন রইল।
রুহুল আমীন রাজু N/A ভালো লাগলো কবিতাটি .....(আমার পাতায় 'কালো চাদ' গল্পটি পড়ার আমন্ত্রণ রইলো )
মনজুরুল ইসলাম েদশেক ভঅেলাবাসার অকৃিত্রম অাকুিত। ভােলা লাগল।
মোস্তফা সোহেল অন্তমিল ভালই হয়েছে

১৫ ফেব্রুয়ারী - ২০১৫ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী