আমি ভালোই আছি

দুঃখ (অক্টোবর ২০১৫)

মুহম্মদ ফজলুল করিম
  • ১৩
দুপুরের ঝকঝকে রৌদ্রে ,
টি.এস.সি ধরে যখন হাঁটছিলাম ,
তখন কেউ একজন চিবুকে হাত রেখে
হয়ত বলেছিলে , “সত্যি করে বলতো,
তুমি কেমন আছো?”
চোখের পানি আড়াল করে,
শুকনো একটা ছেলে-খেলা হাসি দিয়ে বলেছিলাম ,
এই যে , ভালোই তো আছি।


তোমার মত অন্য কেউ এভাবে
জিগ্যেস করলে এখনও বলি , "আমি তো ভালই আছি..."
কিন্তু জেনো , তখনও তোমার অভাব খুব অনুভব করি
যে , চোখে চোখ রেখে সব বুঝে ফেলবে ,
আর শক্ত করে বুকে জড়িয়ে ধরে বলবে -
আমি জানি , "তুমি ভালো নেই...
একটুও ভালো নেই"।


আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাম্মদ সানাউল্লাহ্ এক কথায় সুন্দর ! ভাল লিখেছেন ।
গোবিন্দ বীন যে , চোখে চোখ রেখে সব বুঝে ফেলবে , আর শক্ত করে বুকে জড়িয়ে ধরে বলবে - আমি জানি , "তুমি ভালো নেই... একটুও ভালো নেই"। ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল।
অবশ্যই। ধন্যবাদ, আপনাকে।
রেজওয়ানা আলী তনিমা আরো লিখুন। শুভেচ্ছা রইলো।
তৌহিদুর রহমান অনেক সুন্দর একটি কবিতা। ভাল লাগল। শুভেচ্ছা নিবেন। আর সেই সাথে আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল। ভাল লাগলে ভোট করবেন প্লিজ।।।
কবি এবং হিমু ভালোই লাগলো,এগিয়ে যান
F.I. JEWEL N/A # বেশ ভালো একটি কবিতা ।।
উৎসাহ দিয়ে যাবার জন্যে আন্তরিক ধন্যবাদ।

৩০ জানুয়ারী - ২০১৫ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী