কোন সে আলোর পিছু টানে যাচ্ছে আমার দিনগুলো , কোন সে মায়ার ধুম্রজালে এখনো আমার মন বসে । কোন সে হাতের পরশ ডাকছে আমায় আদরে, কোন সে দু’টো চোখে খুজবো আমার আমাকে । কোন সে তুমি ডাকছো আমায় যখন থাকি একলা বসে, চলার পথে সঙ্গি হয়ে হাঁটছো তুমি পাশে এসে । ধুম্রজালে তপ্ত আমি তোমার লুকোচুরি খেলা, প্রেমের গহীনের পথ ধরে হাঁটছি আমি আজ ও একলা । শীতের পরে ফাল্গুন বসন্ত কত যে এলো গেলো, মন ভাবনার পথে কে যেনো বলে চলো চলো........??? ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।