তুমি আর আমি বাংলাদেশে বাস করি বৈশাখ মাস থেকে শুরু করলাম তোমার আমার কথা বলা । তুমি হৈমন্তীর মত সুন্দর বিলাসীর মত প্রেমিকা হলেও তোমার জীবন বন্দনা করার সময় নেই ।তবুও দুর্যোগ প্রবন এই দেশে শুধু তোমাকেই মনে পরে । তুমি শকুন্তলার মত হতে চাও নাকি আঠারো বছর হয়েছে বলে যৌবনের গান কর ।আমি পাঞ্জেরী হয়ে সোনার তরীতে করে তোমাকে বেড়াতে নিয়ে যাব আটলান্টিক মহাসাগরে ।অপরিসীম গুনের কারনে আমি তোমার নাম দিলাম সৌদামিনী মালো । তুমি কখনও আমার হৃদয় থেকে হারিয়ে যাবে না কারন আমার হৃদয়ে তোমার একটি সুন্দর ফটোগ্রাফ এঁকেছি ।তুমি যেদিন কবরে যাবে সেদিন আমায় সাথে নিয়ে যেও নতুবা আমার জীবন একটি তুলসী গাছের কাহিনীতে পরিনত হবে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
পবিত্র বিশ্বাস
অনেক ভাল লাগলো... শুভ কামনা সাথে আমার কবিতা পড়ার আমন্ত্রণ রইল।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।