কখনো কাশফুল দেখা হয়নি আমার - কারণ ,তোমার সাথে দেখবো বলে। খালিপায়ে হাঁটা হয়নি গালিচার মতো নরম সবুজ ঘাসের ওপর - কারণ ,তুমি পাশে নেই বলে। ঝুম বৃষ্টিতে রিকশারহুড ফেলে যাওয়া হয়নি অচেনা কোন পথে - কারণ ,তোমার সহযাত্রী হবো বলে। প্রচন্ড ইচ্ছে থাকাসত্তে ও রাস্তার পাশে ছোট্ট চায়ের দোকানে দল বেঁধে চা খাওয়া এখনো হয়ে ওঠেনি – কারণ ,সেই দলে তুমিনেই বলে। সত্যি বলছি ,বিলে ফুটে থাকা শাপলা অথবা পদ্ম কোনটাই আমি এখনো দেখিনি - কারণ , তুমি আমায় দেখাবে বলে। একটা পথের শুরু দেখেছি কিন্তু শেষটা এখন অবধি অদেখাই রয়েগেছে - কারণ ,তোমার হাত ধরে শেষটা পাড়িদেব বলে। হঠাৎ করে কখনো হারিয়েযায়নি আমি - কারণ ,তুমি সাথে নেই তাই।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
গোবিন্দ বীন
কারণ ,তোমার হাত ধরে শেষটা পাড়িদেব বলে।
হঠাৎ করে কখনো হারিয়েযায়নি আমি -
কারণ ,তুমি সাথে নেই তাই।ভাল লাগল,ভোট রেখে গেলাম।আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।