অলস যৌবন

রহস্যময়ী নারী (জুলাই ২০১৬)

সুহৃদ সুজন
  • ১২০
হৃদয়ের দ্বার উন্মুখ হল সবে
অনেকটা পথ এবার পেরোতে হবে ।
আমার এখনও কিছুটা রয়েছে বাকি
তোমাকে বলছি,
সঙ্গে আসবে নাকি ?

সূর্য ডুবে সমস্ত আকাশ কালো
সময় পেরিয়ে মধ্যরাতও হলো
আমার এখনও কিছুটা পথ বাকি
তোমাকে বলছি
পথ চলবে নাকি ?

দুপুর রোদের কষ্ট ভয়াল পথে
একফোটা জল, বৃষ্টি নেইকো সাথে
বিকাল রোদের এখনও অনেক বাকি!
তোমাকে বলেছি,
পা মেলাবে নাকি ?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ কামরুল ইসলাম একটু আলসেমি করে থেমে যান, সঙ্গে পেয়ে যাবেন। শুভেচ্ছা জানবেন।
ধন্যবাদ,দাদা ।
নিয়াজ উদ্দিন সুমন ‘‘হৃদয়ের দ্বার উন্মুখ হল সবে অনেকটা পথ এবার পেরোতে হবে ।” সত্যি বলেছেন কবি। চালিয়ে যান.. শুভ কামনা...
ধন্যবাদ,দাদা ।
এই মেঘ এই রোদ্দুর সুন্দর । আমার পাতায় আমন্ত্রণ
গোবিন্দ বীন দুপুর রোদের কষ্ট ভয়াল পথে একফোটা জল, বৃষ্টি নেইকো সাথে বিকাল রোদের এখনও অনেক বাকি! তোমাকে বলেছি, পা মেলাবে নাকি ।ভাল লাগল,আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল।ভোট রেখে গেলাম।
শাহ আজিজ বেশ , বেশ চালিয়ে যান।

৩১ ডিসেম্বর - ২০১৪ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“জুন ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জুন, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী