প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
বিশ্ব কবিতা দিবসে
ফাল্গুন (ফেব্রুয়ারী ২০১৬)
লক্ষ্মন ভাণ্ডারী
৬
১
১৩৭
কবি আমি, কবিতা লিখি,
পুরিল না আশা মোর।
বিশ্ব কবিতা দিবসে এবার,
আসুক নতুন ভোর।
কুয়াশা ঝরা শীতের সকালে,
অঝোরে বৃষ্টি ঝরে,
কবির লেখনী ক্লান্ত আজিকে,
হাত হতে যায় সরে।
কবি আমি, কবিতা লিখি,
পুরিল না আশা মোর।
বিশ্ব কবিতা দিবসে এবার,
আসুক নতুন ভোর।
কাব্যের সুরে লালিত্য ঝংকার,
রচিছে আশার প্রাসাদ।
কাব্যের কড়া হাতুড়ির আঘাতে,
খসে পড়ে বুনিয়াদ।
কবি আমি, কবিতা লিখি,
পুরিল না আশা মোর।
বিশ্ব কবিতা দিবসে এবার,
আসুক নতুন ভোর।
উষর মরূর তরুর শাখায়
শুনি প্রভাত পাখির গান।
কবিতার পাতায় বিদ্রোহ আজ,
লালকালিতে দাও টান।
কবি আমি কবিতা লিখি,
পুরিল না আশা মোর।
বিশ্ব কবিতা দিবসে এবার,
আসুক নতুন ভোর।
ভেঙে গেছে আজ দেশ,
মরে গেছে মানুষের মন।
দিকে দিকে বিদ্রোহ তাই,
জাগো এবার জনগণ।
কবি আমি, কবিতা লিখি,
পুরিল না আশা মোর।
বিশ্ব কবিতা দিবসে এবার,
আসুক নতুন ভোর।
১
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিলন বনিক
খুব ভালো লাগলো...........
ভালো লেগেছে
ভালো লাগেনি
১২ দিন আগে
গাজী সালাহ উদ্দিন
সুন্দর ।আমার পাতায় আমন্ত্রন রইলো ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৪ দিন আগে
আল আমিন
সুন্দর, সুরেলা ! ভোট রইলো। আমার পাতায় আমন্ত্রণ!
ভালো লেগেছে
ভালো লাগেনি
৯ ফেব্রুয়ারী, ২০১৬
গোবিন্দ বীন
ভেঙে গেছে আজ দেশ, মরে গেছে মানুষের মন। দিকে দিকে বিদ্রোহ তাই, জাগো এবার জনগণ। ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৮ ফেব্রুয়ারী, ২০১৬
F.I. JEWEL N/A
# ভাবের বিশালতায় অনেক সুন্দর কবিতা ।।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৭ ফেব্রুয়ারী, ২০১৬
ফয়েজ উল্লাহ রবি
বেশ ভাল লেগেছে,শুভেচ্ছা জানবেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৪ ফেব্রুয়ারী, ২০১৬
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১৮ ডিসেম্বর - ২০১৪
গল্প/কবিতা: ৩ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী