রাত দু’টো, বন্ধুর বিয়ে থেকে ফিরছি একা একা- অভিমানী চাঁদটাও আজ লুকালো মেঘের আঁড়ালে! কপাল পুড়া ভাগ্য আমার বিদ্যুৎটাও গেল ঘুমাতে নিশিতে! চারদিক সুনসান নিরবতা পিচ ঢালা পথ আমার পা’য়ের জুতর শব্দ - ক্রংকিটের সু-উচ্চ দালানগুলোর সাথে ধাক্কা খেয়ে আবার ফিরে এসে আমাকে ভূত-পেত্নির ভয় দেখাচ্ছে! শুনেছিলাম এখানে ভূত-পেত্নিরা থাকে না যখন কংক্রীটের দালান ছিল না - তখন জোনাক জ্বলত শিয়াল ডাকত - ঝি ঝি পোকার ডাকে ভূত-পেত্নিরাও নাচত! মনে মনে সাহস নিয়ে- ধূত... ভূত - পেত্নিতো এখন বই এর পাতা! একটু সামনে যেতেই কয়েকটি কুকুর আমার সামনে ও পিছনে ঘেউ ঘেউ করে আমাকে কয়েক কদম এগিয়ে দিল হয়ত আমাকে চোর নয়ত এমপি- মন্ত্রী ভেবে এই রাজকীয় অভ্যর্থনা! ভীরু ভীরু মনে দেখলাম অশ্বথের তলে দু’টি ছায়া ছায়া দুলে একটু এগুতে দেখি- এ’তো আমারি মত আশরাফুল মাখলুখাত! ভয় গেল উবে, বললাম- কেমন আছেন? একজন ধরল চেপে কলারে, আরেকজন নল ধরল মাথায় যা আছে দে- না হলে যাবি পরপারে! এখন আমি উলগ্ন দাঁড়িয়ে- ঘোর আন্ধকারে।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
শামীম খান
বড় বাস্তব এ চিত্র । হামেসা মঞ্চস্থ হচ্ছে দেশের প্রতিটি শহরে ।
" একজন ধরল চেপে কলারে, আরেকজন নল ধরল মাথায়
যা আছে দে- না হলে যাবি পরপারে!
এখন আমি উলগ্ন দাঁড়িয়ে- ঘোর আন্ধকারে।। "
সুন্দর ভাবে তুলে ধরেছেন চিত্রটি , অভিনন্দন । ভাল লাগা আর ভোট রেখে গেলাম ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।