'ব্যথা' শব্দটি কলেবরে স্বল্পায়তন হলেও তা কি খুবই নগণ্য? আমার কিন্তু তা একেবারেই মনে হয় না- এর ব্যাপকতা জীবদেহে অসীম, অনন্ত। বিশ্ব পরিবেশের প্রতিটি ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবের মধ্যেই আছে এর অস্তিত্ব। হয়ত প্রত্যেকের প্রকাশের ক্ষমতা আলাদা আলাদা তথাপি এর অনুভূতি, এর ব্যাকুলতায় সব শ্রেণীর জীবকুল একই ছাতার তলায় ধরা দেয়। কখনো সে আসে শারীরিকভাবে, কখনো মানসিক, আবার কখনও বা আঘাত জনিত কারণে- আমরা মানুষ; বিদ্যা-বুদ্ধিতে সমগ্র প্রাণীমহলে আমরাই শ্রেষ্ঠ। 'ব্যথা' নামক অনুভূতিকে আমরাই হয়ত ভালোভাবে প্রকাশ করতে সমর্থ হবো- কিন্তু তাই বলে মানবেতর প্রাণীদের ব্যথা কি আমরা এই প্রশ্নটা আমাদের সকলের মনেই উদয় হয় বা হবে - তা সত্ত্বেও অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের শুভবুদ্ধি জাগ্রত হচ্ছে না, মনুষ্যত্ব বিবেকের ডাকে সাড়া দিচ্ছে না-। তাই সমগ্র পৃথিবীর একজন সদস্য হিসাবে সকলের হয় আমার বিনম্র নিবেদন রইল - 'অন্তর মম বিকশিত করো অন্তরতর হে।'
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার আনিসুর রহমান জ্যোতি
বিশ্ব পরিবেশের প্রতিটি ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবের
মধ্যেই আছে এর অস্তিত্ব।.........// কবিতা হয়েছে কিনা জানিনা... তবে প্রচেষ্টা ভালো লেগেছে.....
ধন্যবাদ বন্ধু..................তবে কবিতা কিভাবে লিখতে হয় একটু জানাবেন............আমি একজন শিক্ষক আধুনিক কবিতা কিভাবে লিখতে হয় তা আমার ভালো জানা আছে...যাইহোক বন্ধু তো তাই মূল্যবান উপদেশটা মাথায় রাখলাম ।
এস, এম, ইমদাদুল ইসলাম
থীমটা ভাল লেগেছে । মানুষ শ্রেষ্ঠত্ব হারিয়ে আজ লজ্জায় নত হয়েছে, কারণ অনেক মানুষ দেখতে মানুষের মত হলেও তার নামের অর্থটাই সে জানে না ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।