সেই যে বললি মা যাচ্ছি আমি ছিনিয়ে আনতে বিজয়। তারপর কোন এক অপরাহ্নে এই ঘর শূন্য করে তুই বেরিয়ে পড়েছিলি বিজয় ছিনিয়ে আনতে। এরপর কত দিন-মাস-বছর পার হল তার হিসাব ও নেই আমার। শুনেছি কবেই এসেছে বিজয় লক্ষ মানুষের রক্তে রন্জিত সে বিজয় তুই কি বিজয় ছিনিয়ে আনতে লক্ষ মানুষের রক্তের স্রোতে হারিয়ে গেলি? মা তোর বসে আছে এখনও অপেক্ষায় তুই এসে বলবি, মা আমি ছিনিয়ে এনেছি বিজয় এই দেখো লাল সবুজে মিশ্রিত আমাদের কাঙ্খিত বিজয়!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সৃজন শারফিনুল
"মা আমি ছিনিয়ে এনেছি বিজয়
এই দেখো লাল সবুজে মিশ্রিত
আমাদের কাঙ্খিত বিজয়.."
অসাধারন খুব ভাল লাগলো..।
ভোট রেখে গেলাম..,
পাতায় আমন্ত্রণ ।
আখতারুজ্জামান সোহাগ
‘‘মা তোর বসে আছে এখনও অপেক্ষায়
তুই এসে বলবি,
মা আমি ছিনিয়ে এনেছি বিজয়
এই দেখো লাল সবুজে মিশ্রিত
আমাদের কাঙ্খিত বিজয়!’’
আজও বসে আছি পথ চেয়ে তার আশায়, সে ফিরবে।
শুভেচ্ছা, সতত।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।