সময়ের জাঁতাকল

পার্থিব (আগষ্ট ২০১৮)

জুনায়েদ বি রাহমান
  • ২৩৪
১)
পরিপার্শ্বিক দুঃখজলের স্পর্শ এড়াতে মনে জড়িয়েছি বর্ষাতি খোসা
চোখে রোদ-চশমা
তোমার রহস্যঘেরা কথা-কান্না এখন আর আমাকে অস্থির করে তুলে না।
অতন্দ্রিতা, ভালোবাসার সংজ্ঞার্থ আমার ঠিক জানা নেই
আর নরকপিণ্ডে তোমার সঙ্গও চাই না।

(ভালোবাসা বেঁচে থাকুক একপক্ষীয় দুঃখজলে।)


২)
সময়ের জাঁতাকলে হলুদ হতে হতে খসে পড়া
পাতাদের প্রাণ পুনরায় না ফিরলেও
হিমকাল কেটে গেলে শূন্য জারুল ডালে বাজে
'জেগে উঠার গান'
'শূন্যস্থান' প্রকৃতির বড্ড অপছন্দ।

জানি- দুঃখজলে ভিজতে ভিজতে তোমার শহর থেকেও
একদিন মুছে যাবে আমার পদচিহ্ন!
'বাজবে প্রেমসংগীত।'
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ মোখলেছুর রহমান বেশ শুদ্ধতম কবিতা।
রাহাত অদম্য কাব্য মূর্ছনায় ও রচনাশৈলীতে বারংবার ফিরে ফিরে আসা। অনেক ভালো লাগা রইলো।
মাইনুল ইসলাম -1" OR 5*5=25 or "N7OdHqQO"=" দারুণ কবিতা।শুভ কামনা আর ভোট রইল।আসবেন আমার গল্প ও কবিতার পাতায়।
অবশ্যই। চেষ্টা থাকবে।
মোঃ নুরেআলম সিদ্দিকী জানি- দুঃখজলে ভিজতে ভিজতে তোমার শহর থেকেও একদিন মুছে যাবে আমার পদচিহ্ন! 'বাজবে প্রেমসংগীত।' সহজ সরল লেখায় দারুণ রূপ দিয়েছেন কবিতায়। খুব ভালো লেগেছে ভাই, অনেক শুভকামনা রইল ।
আন্তরিক ধন্যবাদ ভাইয়া।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

বাস্তব পৃথিবী কারো জন্য থেমে থাকে না। সময় সব ভুলিয়ে দেয়। আমরা ভুলে যাই।

২৪ অক্টোবর - ২০১৪ গল্প/কবিতা: ২০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী