বিজয় বার্তা

বিজয় (ডিসেম্বর ২০১৪)

হাফিজ রাজু
  • ২০
  • ৩৬
এনেছি মা এনেছি দেখ
রক্তের বিনিময়ে কি এনেছি দেখ,
আতঙ্ক মূছে দিয়ে অক্ষি উচু করে
দ্যুলোকে দিবাকরের কি দীপ্তি দেখ।

অরাতির আশীবিষ থেমে গেছে আজ
মালিন্য তমিস্রা কেটে গেছে আজ
অম্বরের জলধর সরে গেছে আজ
কুল জুড়ে দেখ পুলক চাহনি আজ।

কত দিবস রজনী করে পার
নির্ভীক তনয় তোমার এনেছে সমাচার,
ঘোচাতে হবে না আর দুঃখ তোমার
মুক্ত করেছি নিলয় ভয় কি মা আর।

অবনীর মরনে হয়ে নির্ভয়
তিমির সমর করিয়া জয়
এনেছি দেখ মা তোমার জন্যে
এনেছি বিজয়।
মুছে ফেল সব লোচন নীর
হয়েছি আজ শ্রেষ্ট ধরণীর।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ক্যায়স কত দিবস রজনী করে পার নির্ভীক তনয় তোমার এনেছে সমাচার, ঘোচাতে হবে না আর দুঃখ তোমার মুক্ত করেছি নিলয় ভয় কি মা আর। অসাধারণ লেখা, ভালো থাকবেন...
ভালো লাগেনি ২৯ ডিসেম্বর, ২০১৪
অনেক ধন্যবাদ আপনাকে,,
ভালো লাগেনি ২৯ ডিসেম্বর, ২০১৪
শামীম খান কত দিবস রজনী করে পার নির্ভীক তনয় তোমার এনেছে সমাচার, ঘোচাতে হবে না আর দুঃখ তোমার মুক্ত করেছি নিলয় ভয় কি মা আর। দারুন লিখেছেন কবি । একরাশ শুভ কামনা রেখে গেলাম ।
ভালো লাগেনি ২৭ ডিসেম্বর, ২০১৪
অনেক ধন্যবাদ কবি আপনাকে,,
ভালো লাগেনি ২৮ ডিসেম্বর, ২০১৪
ruma hamid ভালো । শুভকামনা রইল ।
ভালো লাগেনি ১৭ ডিসেম্বর, ২০১৪
ধন্যবাদ আপু,,,,
ভালো লাগেনি ১৮ ডিসেম্বর, ২০১৪
মিলন বনিক সুন্দর...ভালো লাগলো....
ভালো লাগেনি ১৭ ডিসেম্বর, ২০১৪
অনেক ধন্যবাদ।
ভালো লাগেনি ১৭ ডিসেম্বর, ২০১৪
জসীম উদ্দীন মুহম্মদ অবনীর মরনে হয়ে নির্ভয় তিমির সমর করিয়া জয় এনেছি দেখ মা তোমার জন্যে এনেছি বিজয়।------ কবিতা সুন্দর হয়েছে । কিছু বানান ভুল আছে কবি; ঠিক করে নেবেন আশা রাখি । শুভেচ্ছা রইল ।
ভালো লাগেনি ১৩ ডিসেম্বর, ২০১৪
ধন্যবাদ আপনাকে।
ভালো লাগেনি ১৩ ডিসেম্বর, ২০১৪
ভূল গুলো ধরিয়ে দিলে খুব ভাল লাগত।
ভালো লাগেনি ১৩ ডিসেম্বর, ২০১৪
হাফিজ আলী অবনীর মরনে হয়ে নির্ভয়তিমির সমর করিয়া জয়এনেছি দেখ মা তোমার জন্যেএনেছি বিজয়।মুছে ফেল সব লোচন নীরহয়েছি আজ শ্রেষ্ট ধরণীর। অনেক ভাল। শুভ কামনা রেখে গেলাম।
ভালো লাগেনি ১২ ডিসেম্বর, ২০১৪
আপনার নামটা অনেক সুন্দর।
ভালো লাগেনি ১২ ডিসেম্বর, ২০১৪
চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ,
ভালো লাগেনি ১২ ডিসেম্বর, ২০১৪
মাহমুদ হাসান পারভেজ কবিতাটির সুর খুব ভাল। চেষ্টা করলে এটি গণসঙ্গীত ও হতে পারে। শুভ কামনা (আপনি অদ্ভুত কেন?)
ভালো লাগেনি ১১ ডিসেম্বর, ২০১৪
আপনার চমৎকার মূল্যবান মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, দোয়া করবেন। আসলে পৃথিবীটাই তো অদ্ভুত, অদ্ভুত পৃথিবীর মানুষগুলো ও অদ্ভুত, এবং আমিও। আপনার জন্যও শুভ কামনা রইল।
ভালো লাগেনি ১১ ডিসেম্বর, ২০১৪
খন্দকার আনিসুর রহমান জ্যোতি অবনীর মরনে হয়ে নির্ভয় তিমির সমর করিয়া জয়........// ভীষণণ আবেগ মাখা কবিতা.....ভাল.......
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।
তালাশ মাহমুদ জয় অনেক সুন্দর হল। ভালবাসা ভাল লাগা রইল।। আমার আগামী সংখ্যার কবিতা পগার আহবান।
ভালো লাগেনি ১০ ডিসেম্বর, ২০১৪
চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, আপনার জন্য শুভ কামনাকামনা।।।।

২৩ অক্টোবর - ২০১৪ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "বাবা”
কবিতার বিষয় "বাবা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে,২০২৬