প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
ফাল্গুন
ভালোবাসা / ফাল্গুন (ফেব্রুয়ারী ২০১৫)
আল মামুন খান
৪৪
২৩
২৮
শিমুলে আগুন জ্বেলে এলো ফাগুন
ফুলে ফুলে মৌমাছির মৃদু গুনগুন।
কোকিলের কুহু রবে ভরিল বাতাস
নীল রঙা শাড়ী পরে সাজিল আকাশ।
আমের শাখেতে এলো নতুন মুকুল
শুকালো নদীর জল শীর্ণ দুকুল।
সবুজের সজীবতা প্রতি শাখে শাখে
বনে বনে পাখীকুল উঠিল ডেকে।
দিকে দিকে বসন্তের পড়ে গেল সাড়া
আনমদ গুঞ্জনে জেগে গেল পাড়া।
দক্ষিণ দিক থেকে বহে সমীরণ
ফাগুনের শীতল হাওয়া জুড়ায় পরান।
বকুলের গন্ধেতে মৌ মৌ বন
ফাগুন খুশীতে ভরে সকলের মন।
চৈত্রের চাঁদিমার রুপালী আলো
ফাগুন বসন্ত তোমায় বেসেছি ভালো।।
২৩
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
৪৪
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
মনোয়ার মোকাররম
সুন্দর ছন্দময় কবিতা...
ভালো লেগেছে
ভালো লাগেনি
৯ দিন আগে
আল মামুন খান
অনেক ধন্যবাদ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৬ দিন আগে
সবুজ আহমেদ কক্স
darun
ভালো লেগেছে
ভালো লাগেনি
৯ দিন আগে
সবুজ আহমেদ কক্স
nice @
ভালো লেগেছে
ভালো লাগেনি
৯ দিন আগে
আল মামুন খান
ধন্যবাদ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৬ দিন আগে
প্রিন্স ঠাকুর
ভাল লাগলো... শুভ কামনা সাথে আমার কবিতা পড়ার আমন্ত্রণ রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৫ দিন আগে
আল মামুন খান
ভালো লাগার অনুভূতি রেখে গেলেন, অনেক ধন্যবাদ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৬ দিন আগে
শহীদুল্লাহ ত্রিশালী
সুন্দর লিখেছেন.ভালো লাগলো.তবে সাধু ভাষা এবং চলিত ভাষার মিশ্রণ রয়ে গেছে.
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ দিন আগে
আল মামুন খান
ধন্যবাদ। ছন্দ মেলানোর জন্য ইচ্ছেকৃতই এটি করা হয়েছে। শুভেচ্ছা রইলো...
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ দিন আগে
জালাল উদ্দিন মুহম্মদ
বকুলের গন্ধেতে মৌ মৌ বন ফাগুন খুশীতে ভরে সকলের মন। চৈত্রের চাঁদিমার রুপালী আলো ফাগুন বসন্ত তোমায় বেসেছি ভালো।। ------------ // কথাগুলো ভাললাগার পরশ বুলিয়ে দেয় ।শুভকামনা কবি।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২১ দিন আগে
আল মামুন খান
অনুভূতি রেখে যাবার জন্য অনেক ধন্যবাদ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ দিন আগে
ফাহমিদা বারী
ছন্দময় ফাগুনে অবগাহন...। ভাল লাগলো।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ দিন আগে
আল মামুন খান
সুন্দর অনুভূতি রেখে গেলেন, অনেক ধন্যবাদ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ দিন আগে
Syed walid ahmad
অনেক ভালো ভোট রইলো আমার কবিতা যোদ্দের কথা দেখার আমন্ত্রণ রইলো ,
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ দিন আগে
আল মামুন খান
ধন্যবাদ ভাই অনুভূতি এবং সমর্থন রেখে যাবার জন্য। ইনশা আল্লাহ আসব।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ দিন আগে
লায়লা মামতাজ
চমৎকার একটি ছন্দময় কবিতা। ভালো লাগলো। ভোট দিলাম।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ দিন আগে
আল মামুন খান
অনেক ধন্যবাদ সাথে থেকে ভোট দেবার জন্য। ফাগুনের শুভেচ্ছা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ দিন আগে
ইফতেখার মোহাম্মদ
অসাধারণ কবিতাটিতে আমার হৃদয়ের অতি-সাধারণ ভালোলাগা রেখে গেলাম। ভোট দিয়ে যাচ্ছি। ভালো থাকবেন কবি।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ দিন আগে
আল মামুন খান
আপনার নান্দনিক মন্তব্যটি আমার হৃদয় ছুঁয়ে গেল। ধন্যবাদ এবং ফাগুনের শুভেচ্ছা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ দিন আগে
আরো মন্তব্য দেখুন (
৪৪
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
২৫ সেপ্টেম্বর - ২০১৪
গল্প/কবিতা: ৩০ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী