রোদের সাথে কথা বলি

বিশ্বকাপ ক্রিকেট / নববর্ষ (এপ্রিল ২০১১)

মোমিন মেহেদী
  • ৩৪
  • 0
  • ২৮
টেবিলের বইগুলো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে।
স্বপ্ন গুলোয় সাথে সাথে সুখের সাম্পান নিয়ে গাইছে
বিরহের গান। আমার সলজ চলা চলছে আজো।
বৃষ্টির উৎসবে যাব বলে ছাতা আনিনি; এনেছি পদ্মার রূপালী মায়া
পাশাপাশি হাসাহাসি বিনোদিনী ভোর। এই ভোরে পান্তা
এই ভোরে শান্তা
এই ভোরে ভয়হীন
ভালোবাসা। আকাশের নীল মেখে সেজে আসে সময়ের সুখ...
রোদের সাথে কথা বলি বিরহতাঁত বুনে বুনে
আমার এই বুনে চলা ভোরে সে আছে পাখি হয়ে
আঁখি হয়ে...
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ মুস্তাগীর রহমান অসাধারণ!.........আমার প্রিতবাদ লিপি পড়ার আমন্ত্রণ রইল........
আনিসুর রহমান মানিক শুধু রোদের সাথে কেনো আমাদের সাথেও কথা বলুন / ভালো লাগলো /
নষ্ট কবি "মানুষ ও মানবতার কন্ঠ" শিরোনামে মানবাধিকার বিষয়ক কবিতা উৎসব ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটর্স ডিফেন্ডারস্‌ এন্ড প্রেস সোসাইটি" ও "সার্বজনীন পরিবেশ মানবাধিকার সংস্থা"র উদ্যোগে এই ব্লগে আয়োজন করা হলো "মানুষ ও মানবতার কন্ঠ" শিরোনামে মানবাধিকার বিষয়ক কবিতা উৎসবের । আজ ১৮/০৪/২০১১ইং থেকে ২৫/০৪/২০১১ইং তারিখ বিকাল ৫টা পর্যন্ত এই উৎসব চলবে । ২৬/০৪/২০১১ইং তারিখে রাত ৮টার পর ঘোষনা করা হবে কে হলো "মানবতার শ্রেষ্ঠ নবীন কবি" । পহেলা মে যেকোন সময় আমাদের সংস্থার অফিসে "মানবতার শ্রেষ্ঠ নবীন কবি" পদক প্রদান করা হবে এবং শ্রেষ্ঠ কবিকে আমাদের সংস্থার আজীবন সদস্যপদ প্রদান করা হবে । http://www.somewhereinblog.net/blog/ihrdps/29365173#c6338832 এখানে কবিতা লিখেন-মানবতার জয়গান গেয়ে উঠুন.
ফজলুল হাসান অনেক ভালো লাগলো
সূর্য N/A (স্বপ্ন গুলোয় সাথে সাথে সুখের সাম্পান নিয়ে গাইছে) এই বাক্যটা অস্পষ্ট মনে হলো। ওভারঅল কবিতা ভালো।
রাহাত দারুণ কবিতা। প্রারম্ভিকায় পরিবেশ তৈরী, তারপর ক্ষণে ক্ষণে ছোট্ট ছোট্ট আবেগ; অবশেষে মনের কথার অন্তরালে ছন্দ- খুব ভালো লাগলো।

০৪ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬