প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
ফাগুনের জোছনা ভেজা পূর্ণিমা রাতে
ভালোবাসা / ফাল্গুন (ফেব্রুয়ারী ২০১৫)
মোহাম্মদ সানাউল্লাহ্
৩৩
৪
২৬
ফাগুনের জোছনা ভেজা পূর্ণিমা রাতে
ঝিরি ঝিরি দখিনা বাতাস !
বদ্ধ কুঠুরি ছেড়ে খোলা জানালায় এসে দাঁড়ালাম,
নাতিশীতোষ্ণ মধ্য রাতে ঈষৎ আনন্দ এসে
মিতালী করিয়ে দিল পরিণত চাঁদ আর জোছনার সাথে।
আমি যেন হারিয়ে গেলাম প্রকৃতির মাঝে
আরাম কেদারার কোলে ন্যুজদেহ এলিয়ে দিলাম,
নিজের অজান্তেই সঙ্গী হয়ে গেল স্মৃতিরাও এসে
জমে গেল মাধবী রাত নিঃসঙ্গতা ভেঙ্গে।
আজ আর প্রেমের কোন সংজ্ঞা নাই,
নির্মল আকাশ জুড়ে তারকার মত
সুখের স্বপ্ন এসে হৃদয়ের মাঝে
মিশে গিয়ে ফাগুনের কামনার সাথে
গড়েছে অপূর্ব বাসর মোহনীয় রাগে !
একদা আমি ও প্রেমিক ছিলাম,
ফুলশয্যার রজনী পেরিয়ে এসেছি কতটা পথ-
শঙ্খচিলের মত ফিরে যেতে চায় মন
অথচ আজ আর অবারিত নয় দ্বার !
তবু ও ইচ্ছে করে আবারও কিশোর বেশে
কিশোরী বধুকে নিয়ে পাটাতনে শুয়ে শুয়ে সাগরে ভাসি,
আবার কিষাণ বেশে কিষাণীরে পাশে নিয়ে
মন চায় উঠোন জুড়ে মাদুরেই শয্যা পাতি,
স্মৃতির মিনারে চেপে স্বপ্নের দেশ ঘুড়ে
অভিসারে চুপি চুপি বেড়িয়ে আসি,
এমনও মোহিনী রাতে মন চায় প্রেয়সীরে
হৃদয় নিংড়ে তারে আরও ভালবাসি।
কখন যে তন্দ্রা এসে চোখ দু'টো গেল ছুঁয়ে
সুখের স্বপ্ন এসে খুলে দিল মনের দুয়ার।
৪
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
৩৩
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন
...তবু ও ইচ্ছে করে ...। সুন্দর লিখেছেন। ভাল লেগেছে। শুভেচ্ছা রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৭ দিন আগে
মোহাম্মদ সানাউল্লাহ্
অাপনার চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, ভাল থাকবেন নিরন্তর ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৬ দিন আগে
রীতা রায় মিঠু
দারুণ রোমান্টিক!
ভালো লেগেছে
ভালো লাগেনি
১০ দিন আগে
মোহাম্মদ সানাউল্লাহ্
দারুন ভাবে অনুপ্রাণিত হলাম । ভাল থাকবেন, শুভেচ্ছা রইল ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৯ দিন আগে
প্রান্ত পথিক
একদা আমি ও প্রেমিক ছিলাম, ফুলশয্যার রজনী পেরিয়ে এসেছি কতটা পথ- শঙ্খচিলের মত ফিরে যেতে চায় মন অথচ আজ আর অবারিত নয় দ্বার ! কবির কাব্য ভাবনায় মুগ্ধ হলাম ! খুবই ভাল লাগল ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ দিন আগে
মোহাম্মদ সানাউল্লাহ্
অনুপ্রেরণা যোগানোর জন্য অসংখ্য ধন্যবাদ । ভাল থাকবেন, শুভেচ্ছা রইল ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ দিন আগে
মির্জা মুকুল
খুব আবেগ দিয়ে লেখা দারুন কবিতা, ভীষণ সুন্দর !
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ দিন আগে
মোহাম্মদ সানাউল্লাহ্
আপনার সুন্দর মন্তব্যে আমিও আপ্লুত হলাম ! ভাল থাকবেন, শুভেচ্ছা নিবেন ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ দিন আগে
মনোয়ার মোকাররম
সুখের স্বপ্ন এসে খুলে দিল মনের দুয়ার ... ভালো লাগলো... !
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ দিন আগে
মোহাম্মদ সানাউল্লাহ্
আপনার ভাল লেগেছে জেনে খুব ভাল লাগছে । ভাল থাকবেন, শুভেচ্ছা রইল ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ দিন আগে
সবুজ আহমেদ কক্স
ভালো লিখা ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ভোট দিলাম
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ দিন আগে
মোহাম্মদ সানাউল্লাহ্
কৃতজ্ঞতা পাশে আবদ্ধ রইলাম । ভাল থাকবেন, শুভেচ্ছা রইল ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ দিন আগে
নাইমুল খান
তবু ও ইচ্ছে করে আবারও কিশোর বেশে কিশোরী বধুকে নিয়ে পাটাতনে শুয়ে শুয়ে সাগরে ভাসি, আবার কিষাণ বেশে কিষাণীরে পাশে নিয়ে মন চায় উঠোন জুড়ে মাদুরেই শয্যা পাতি, আবেগময় চমৎকার কবিতা ! ভীষণ ভাল লাগল ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ দিন আগে
মোহাম্মদ সানাউল্লাহ্
আপনার সুন্দর মন্তব্য আমাকে উৎসাহিত করবে ! অনেক ধন্যবাদ, শুভেচ্ছা রইল ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ দিন আগে
রায়হান পাটোয়ারী
ভীষণ সুন্দর কবিতা ! খুব ভাল লাগল ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ দিন আগে
মোহাম্মদ সানাউল্লাহ্
চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ । শুভ কামনা রইল ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ দিন আগে
মোস্তফা সোহেল
অনেক ভাল লাগল কবির প্রতি রইল শুভেচ্ছা
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৬ দিন আগে
মোহাম্মদ সানাউল্লাহ্
ভীষণ ভাল লাগল আপনার চমৎকার মন্তব্যে ! আপনার জন্য রইল শুভেচ্ছা এবং শুভ কামনা ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৬ দিন আগে
হুমায়ূন কবির
প্রকৃতি নিেয় কবিতা অনেক সুন্দর হয়েছে।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৬ দিন আগে
মোহাম্মদ সানাউল্লাহ্
অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করার জন্য । ভাল থাকবেন নিরন্তর । শুভেচ্ছা রইল ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৬ দিন আগে
আরো মন্তব্য দেখুন (
৩৩
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
০৭ সেপ্টেম্বর - ২০১৪
গল্প/কবিতা: ৩২ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী