প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
ভৌতিক কান্ড !
ভৌতিক (নভেম্বর ২০১৪)
মোহাম্মদ সানাউল্লাহ্
৬
৪
১৭
মুক্ত নীলাকাশে পূর্ণিমা চাঁদ
জোছনায় ভেসে গেছে মায়া ভরা রাত,
ঘাসের ডগায় ডগায় জমেছে শিশির
চেনা পথে চলি একা রাতটা গভীর।
শীতটা লেগেছে বেশ খেজুরের রসে
সামনে গোরস্থান অশত্থের পাশে,
রাস্তা ফুরিয়ে এলো বেশী নেই বাকী
পাশের শ্মশানে শেয়াল করে ডাকাডাকি।
মোড়টা ঘুরেই দেখি শত ফুট দুরে
একেবারে গোরস্থানের সীমানাটা জুড়ে,
কে যেন দাঁড়িয়ে অাছে কাফনে মোড়ানো
কোথা থেকে ভয় এসে ভর করে যেন।
নিজেই নিজেকে শুধাই কী হ'লো এটা ?
কয় পা পিছিয়ে দেখি কেউ নেই সেথা,
তবে কী মনের ভূল ! হতে পারে সেটা
মোড়টা ঘুরেই ফের দেখি ব্যাটা সেথা !
কান্ডটা ভয়ানক ! কী করি এথন !
ঘেমে গেছে শরীরটা কাঁপিছে ভীষণ,
অাবার পিছিয়ে ফের দেখি কেউ নেই
এবার মরণ বুঝি হবে রে হবেই !
এমন সময় দেখি অাসিছে পথিক
দাদুকে দেখিয়া মন হ'লো নির্ভীক,
তার হাতে ছিল এক ইয়া বড় লাঠি
এবার সাহস পেয়ে যাই হাঁটি হাঁটি।
গিয়ে দেখি মাথা মরা জিগারের গাছ
সারা গায়ে ছত্রাক সাদা সাদা সাজ,
জোছনায় মনে হয় মোড়ানো কাফন
দাদু না এলেই অাজ গিয়েছিল প্রাণ !
৪
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু
গোরস্থানের সীমানা জুড়ে কেউ কাফনে মোড়ানো অবস্থায় দাঁড়িয়ে থাকলে ভয় এসে ভর করারই কথা। খুব ভাল লাগলো। শ্রদ্ধা জানবেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ নভেম্বর, ২০১৪
মোহাম্মদ সানাউল্লাহ্
আপনার চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত হলাম। ভাল থাকবেন, শুভেচ্ছা রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২১ নভেম্বর, ২০১৪
গোবিন্দ বীন
বেশ ভাল চমৎকার।। "আমার চলতি সংখ্যায় কবিতা গুলো পড়ার আমন্ত্রণ করে গেলাম। আশা করি আমার পাতায় আসবেন "
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ নভেম্বর, ২০১৪
মোহাম্মদ সানাউল্লাহ্
অসংখ্য ধন্যবাদ ! ভাল থাকুন নিরন্তর।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২১ নভেম্বর, ২০১৪
ওয়াছিম
হা হা ...... বেশ লাগলো কিন্তু কবিতা খানি।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ নভেম্বর, ২০১৪
মোহাম্মদ সানাউল্লাহ্
আপনার মন্তব্যটাও খুব চমৎকার ! অনেক ধন্যবাদ ! ভাল থাকবেন, শুভেচ্ছা রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ নভেম্বর, ২০১৪
একনিষ্ঠ অনুগত
বেশ ভালো... লিখে যান...
ভালো লেগেছে
ভালো লাগেনি
৬ নভেম্বর, ২০১৪
মোহাম্মদ সানাউল্লাহ্
চমৎকার মন্তব্যে মন ভরে গেল ! ভাল থাকবনে। শুভেচ্ছা রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৬ নভেম্বর, ২০১৪
আরিফ বি জি সি
ভাল। খুব ভাল
ভালো লেগেছে
ভালো লাগেনি
৬ নভেম্বর, ২০১৪
মোহাম্মদ সানাউল্লাহ্
অসংখ্য ধন্যবাদ অনুপ্রাণিত করার জন্য। ভাল থাকবেন, শুভেচ্ছা নিবেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৬ নভেম্বর, ২০১৪
মাইদুল আলম সিদ্দিকী
চমৎকার লিখেছেন!
ভালো লেগেছে
ভালো লাগেনি
৫ নভেম্বর, ২০১৪
মোহাম্মদ সানাউল্লাহ্
আপনার মন্তব্যটা আরও চমৎকার ! ভীষণ ভাল লাগল। শুভেচ্ছা রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৬ নভেম্বর, ২০১৪
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
০৭ সেপ্টেম্বর - ২০১৪
গল্প/কবিতা: ৩২ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী