অনিষ্পন্ন আকাঙ্খা

গভীরতা (সেপ্টেম্বর ২০১৫)

মোহাম্মদ সানাউল্লাহ্
  • ১৬
  • ১৪৪
জীবন যখন সুখের মাশুক,
সকলই যখন আনন্দময়,
অনিবার্যতা তখন এড়িয়ে যায়
জীবনের সত্য আর গভীরতা ।

আমার আমিকে প্রশ্ন করিনি কোনদিন
কী আমার পরিচয় !
কখনও জাগেনি মনে জানবার অভিলাষ !

দেখেছি মাথার উপর বিশাল আকাশ
তারা ভরা রাতে খুঁজেছি পূর্ণিমা চাঁদ,
প্রচন্ড উত্তাপের যন্ত্রণা মাড়িয়ে
এক পশলা বৃষ্টির শেষে দেখেছি
হৃদয় মোহিনী রঙধনুর বাহারী প্রকাশ !

জননীর মুখখানা শেষ বার দেখেও
বুঝিনি জীবন টা অনিঃশেষ নয়,
ভেবেছি ভালবাসায় বুঝি অখন্ড অবকাশ !

আসন্ন বিকেলে দেখি অপলক
দিগন্তে গোথুলীর আভা,
কম্পিত সূর্যটার অন্তিম আভাস ।

আমার ভেতরের আমিটা বড় অশান্ত আজ
জীবনের গভীরে পেতে চায়
অনন্তের গভীরতার সন্ধ্যান,
খুঁজে পেতে চায় জীবনের সত্যটা !
যেখানে নেই অনিশ্চিত জীবনের অভিশাপ
অথবা নেই অবিরাম প্রশান্তির নিঃশ্বাস ।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তৌহিদুর রহমান অনেক ভাল একটা কবিতা।।।
ভালো লাগেনি ২২ সেপ্টেম্বর, ২০১৫
অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য । আন্তরিক ভালবাসা রইল । সাথে শুভ কামনাও ।
ভালো লাগেনি ২৯ সেপ্টেম্বর, ২০১৫
কাজী সাইফুল অসাধারণ
অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য । সেই সাথে শুভ কামনা এবং কৃতজ্ঞতা জানবেন ।
ভালো লাগেনি ১৯ সেপ্টেম্বর, ২০১৫
সজল চৌধুরী ভালো লাগলো। সুগভীর কবিতা। শুভকামনা রইলো।
আপনার দারুন সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম ! অসংখ্য ধন্যবাদের সাথে শুভ কামনা রইল ।
আলী হোসাইন ভালো না লেগে কয় যায়? খুব ভালো লেগেছে আপনার লেখাটি।
আপনার মন্তব্যটাও সত্যিই অসাধারণ ! অসংখ্য ধন্যবাদের সাথে রইল শুভ কামনা ।
সোহেল মাহমুদ সুন্দর লিখেছেন কবি ।
অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য । সেই সাথে শুভ কামনা রইল ।
এম,এস,ইসলাম(শিমুল) এক খন্ড গভীর অনুভূতি নিয়ে লিখা। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।।
আপনার মন্তব্যটাও সত্যিই অসাধারণ ! অসংখ্য ধন্যবাদের সাথে রইল শুভ কামনা ।
সেলিনা ইসলাম N/Axh3probe9 "জীবনের গভীরে পেতে চায় অনন্তের গভীরতার সন্ধ্যান, খুঁজে পেতে চায় জীবনের সত্যটা ! যেখানে নেই অনিশ্চিত জীবনের অভিশাপ অথবা নেই অবিরাম প্রশান্তির নিঃশ্বাস ।"-চমৎকার কথামালা। বর্তমান সময়ে সবারই অস্থির মন এবং এমনটাই কাম্য! শুভকামনা রইল।
আপনার দারুন সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম ! অসংখ্য ধন্যবাদের সাথে শুভ কামনা রইল ।
সহিদুল হক আসন্ন বিকেলে দেখি অপলক দিগন্তে গোথুলীর আভা, কম্পিত সূর্যটার অন্তিম আভাস --দারুন কাব্যিক প্রকাশ
আপনার জন্য রইল অফুরন্ত ভালবাসা আর শুভ কামনার সাথে আন্তরিক ধন্যবাদ ।
তুহেল আহমেদ গভীরতায় ছেয়ে যাওয়া এক অনিষ্পন্ন আকাঙ্খা , অসাধারণ --
আপনার মন্তব্যটাও সত্যিই অসাধারণ ! অসংখ্য ধন্যবাদের সাথে রইল শুভ কামনা ।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি অনিবার্যতা তখন এড়িয়ে যায় জীবনের সত্য আর গভীরতা ......।।// খুব ভালো......
সুন্দর মন্তব্য করার জন্য রইল অফুরন্ত ভালবাসা আর শুভেচ্ছা ।

০৭ সেপ্টেম্বর - ২০১৪ গল্প/কবিতা: ৩২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী