পারমাণবিক প্রেম

বৈজ্ঞানিক কল্পকাহিনী (সেপ্টেম্বর ২০১৪)

একনিষ্ঠ অনুগত
  • ১৪
  • ৪০৬
হঠাৎ কেন যেন মনে হল জীবনটা একটা পরমানু
বহু আগে কেউ বলত বিভাজ্য নয় এ কিছুতে,
পরে কেউ পেল ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, মেসন আর কত কি!
তেমনি আমার জীবনটাও বিভক্ত হল তোমাতে।

এর পর দেখা গেল প্রোটন নিউক্লিয়াসের কোলে
ইলেকট্রন টাকে পাওয়া যায় না নিশ্চিত,
তুমিও তো আজ অন্যের হাত ধরে
আমি আজ ইলেকট্রনের মতো অনিশ্চিত।

এরও পরে নিউক্লিয়াসে, নিউট্রন প্রোটনের ফাঁকে ফোঁকরে
‘কোয়ার্ক’ নামে রয়েছে আরও কত কি!
তুমি ও তোমার ‘সে’ আজ হয়ত বুঝেছ
তোমাদের অপূর্ণ জীবনের ফাঁকে আজও রয়েছি আমি...।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাম্মদ সানাউল্লাহ্ কবিবন্ধু ভাল লাগল অাপনার সুন্দর উপহার !
ভালো লাগেনি ২২ সেপ্টেম্বর, ২০১৪
অনেক ধন্যবাদ আপনাকে কবি ভাই।
ভালো লাগেনি ২২ সেপ্টেম্বর, ২০১৪
আলমগীর সরকার লিটন সুন্দর হয়েছে কবিতার ভাবনা অভিনন্দন জানাই------
ভালো লাগেনি ১৫ সেপ্টেম্বর, ২০১৪
অনেক শুভেচ্ছা আপনাকে ভাই।
ভালো লাগেনি ১৫ সেপ্টেম্বর, ২০১৪
মোজাম্মেল কবির জীবনটাকে আতশিকাচের নীচে আপনি যা দেখলেন সত্যি জীবনটা এমনই... শুভ কামনা রইলো।
ভালো লাগেনি ১১ সেপ্টেম্বর, ২০১৪
অনেক শুভেচ্ছা আপনাকে কবির ভাই। বেশ ভালো লাগলো আপনার মন্তব্য জানতে পেরে।
ভালো লাগেনি ১১ সেপ্টেম্বর, ২০১৪
ওয়াহিদ মামুন লাভলু চমৎকার কথামালা। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।
ভালো লাগেনি ১০ সেপ্টেম্বর, ২০১৪
অনেক প্রীতি ও শুভেচ্ছা আপনাকে ওয়াহিদ উদ্দিন ভাই।
ভালো লাগেনি ১০ সেপ্টেম্বর, ২০১৪
নেমেসিস ''তেমনি আমার জীবনটাও বিভক্ত হল তোমাতে।''--ভালো লাগল। শুভ কামনা।
ভালো লাগেনি ৯ সেপ্টেম্বর, ২০১৪
অনেক শুভেচ্ছা রইল বোন। অনেক উৎসাহিত হলাম।
ভালো লাগেনি ৯ সেপ্টেম্বর, ২০১৪
F.I. JEWEL N/A # ভাবনার বিশালতায় অনেক সুন্দর একটি কবিতা ।।
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল ভাই। অনুপ্রাণিত হলাম।
ওসমান সজীব খুব সুন্দর কবিতা
অনেক শুভেচ্ছা আপনাকে ভাইয়া।
খায়রুজ্জামান সাদেক এরও পরে নিউক্লিয়াসে, নিউট্রন প্রোটনের ফাঁকে ফোঁকরে ‘কোয়ার্ক’ নামে রয়েছে আরও কত কি! তুমি ও তোমার ‘সে’ আজ হয়ত বুঝেছ তোমাদের অপূর্ণ জীবনের ফাঁকে আজও রয়েছি আমি...।। বেশ লাগল। মুগ্ধতা রইলো।
সুন্দর মন্তব্যে অনেক উৎসাহিত হলাম । অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য।
সহিদুল হক -ভাল লেগেছে কবিতা। আর ভাল লাগা মানে.........। শুভ কামনা জানাই, আর আমার কবিতা 'চলো অন্য গ্রহে যাই' পড়ার সাদর আমন্ত্রণ জানালাম।
মানেটা হয়ত কিছুটা বুঝেছি :D আপনার কবিতা পড়েছি ওটা... সবার প্রথম মন্তব্যটাই তো আমার... :)
জমাতুল ইসলাম পরাগ বাহ, ডাল্টন, রাদারফোর্ড- সব্বাই উপস্থিত

২৭ আগষ্ট - ২০১৪ গল্প/কবিতা: ১৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী